সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

বানারীপাড়ায় বিদ্যুৎ অফিসের গাফেলতিতে ছেড়া তারে জড়িয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নের তেতলা গ্রামে বিদ্যুৎ স্পর্শে তপন গাইন (২৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে তেতলা গ্রামের অনিল গাইনের ছেলে। অভিযোগ উঠেছে পল্লী বিদ্যুৎ অফিসের গাফেলতিতে এ দূর্ঘটনা। ২৪ মে বুধবার দুপুরে তপন গাইন বাড়ির পাশের খালে মাছ শিকারের চাই পাততে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পানিতে ডুবে যায়। বিকাল সাড়ে তিন টার দিকে প্রতিবেশী নির্মল গাইন নৌকায় ওই স্থানে গেলে তার বৈঠায় পানির তলদেশে তপনের অস্তিত্ব টের পান। এসময় তিনি ও বিদ্যুৎ অফিসের লাইনম্যানসহ স্থানীয়রা আগের দিন সন্ধ্যায় ঝড়ে পরে থাকা বিদ্যুতের ছেড়া তারে জড়ানো মৃত অবস্থায় তপনকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে বানারীপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। এদিকে স্থানীয়রা অভিযোগ করেন, ২৩ মে সন্ধ্যায় কালবৈশাখীর ঝড়ে তেতলা গ্রামে গাইন বাড়ির পাশে খাল ও জমির পানিতে বিদ্যুতের তার ছিড়ে পরে থাকার বিষয়টি বার বার মুঠোফোনে জানালেও বিদ্যুৎ অফিস কোন পদক্ষেপ নেয়নি। ২৪ মে বিকালে পল্লী বিদ্যুত অফিসের কর্মীরা ঘটনাস্থলে যান। তবে এর পূর্বেই তপন গাইনের মর্মান্তিক মৃত্যু হয়। এ প্রসঙ্গে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২’র বানারীপাড়া জোনাল অফিসের এজিএম প্রকৌশলী মতিউর রহমান বলেন, ২৪ মে বুধবার সকালে ওই এলাকায় বিদ্যুৎ নেই এ খবর পেয়ে লাইনম্যানদের পাঠালে বিকালে তাদের উপস্থিতিতে তপন গাইনের মরদেহ পাওয়া যায়। শারিরীক অসুস্থতার কারনে তিনি ঘটনাস্থলে যেতে না পারায় পরে প্রকৌশলী আ. আলিমকে পাঠান বলেও জানান।
###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় বিদ্যুৎ অফিসের গাফেলতিতে ছেড়া তারে জড়িয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৩:০০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩