সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান করলেন জনাব মোঃ মশিউর রহমান এনডিসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো. রেজুয়ান খান
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ মন্ত্রণালয়ের বিদায়ী সচিব মোসাম্মৎ হামিদা বেগম এবং নবাগত সচিব মোঃ মশিউর রহমান এনডিসি’র সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এ উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে নব নিযুক্ত সচিব মোঃ মশিউর রহমান এনডিসিকে ফুল দিয়ে বরণ করে নেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি নবনিযুক্ত সচিবের নেতৃত্বে মন্ত্রণালয়ের কার্যক্রম আরো গতিশীল ও বেগবান হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ২২ মে ২০২৩ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখার প্রজ্ঞাপনে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব জনাব মোঃ মশিউর রহমান এনডিসিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে সচিব পদে বদলিপূর্বক নিয়োগ প্রদান করা হয়।
জনাব মোঃ মশিউর রহমান এনডিসি বিসিএস প্রশাসন ক্যাডারের ১০ম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ২০২১ সালের ১৭ আগস্ট পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব পদে যোগদান করেন। এর আগে ২০২১ সালের মে মাসে তিনি সচিব পদে ভূমি আপীল বোর্ড-এর চেয়ারম্যান হিসেবে পদায়ন লাভ করেন। এছাড়া তিনি সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব, নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) পদে সরকারের দায়িত্ব পালন করেন। তিনি নাটোর জেলার জেলা প্রশাসক পদে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।
জনাব মোঃ মশিউর রহমান এনডিসি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি আমেরিকা, যুক্তরাজ্য, রাশিয়া, অষ্ট্রেলিয়া, জাপান, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, নেপাল, ইন্ডিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেন।
তাঁর সহধর্মিণী জনতা ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি দুই সন্তানের জনক। বড় ছেলে বর্তমানে উচ্চশিক্ষার্থে আমেরিকায় অধ্যয়নরত। ছোট মেয়ে গাজীপুর Islamic University of Technology (IUT)’র তৃতীয় বর্ষের ছাত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান করলেন জনাব মোঃ মশিউর রহমান এনডিসি

আপডেট সময় : ১০:২৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩