সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বরগুনায় জামিন না দেয়ায় বিচারকের সামনে আসামির ভাঙচুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ জামিন না দেয়ায় প্রকাশ্য আদালতে বিচারকের সামনেই এজলাস ভাঙচুর করেছে এক মাদকাসক্ত আসামি। গতকাল সোমবার দুপুর দুইটায় বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম (বামনা) রাসেল মজুমদারের আদালতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মুখ্য বিচারিক হাকিম আদালতের নাজির ইব্রাহিম খলিল।

তিনি বলেন, বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করলে মারুফ হোসেন বাবু নামে আসামি তাঁর মাথা দিয়ে করোনাকালীন সময়ে সুরক্ষার জন্য তৈরি করা কাচের বেশ্টনি ভাঙচুর করে।

আদালত সূত্রে জানা যায়, আসামি মারুফ হোসেন বাবু মাদকের টাকা না পেয়ে মাকে মারধর করায় চলতি বছরের ৬ জানুয়ারী বরগুনার খাজুরতলার রফিকুল ইসলামের স্ত্রী হামিদা বেগম তাঁর ছেলে মারুফ হোসেন বাবুর বিরুদ্ধে বরগুনা সদর থানায় মামলা করে।
মামলার একদিন পরে পুলিশ আসামিকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এরপর কয়েকটি তারিখ অতিবাহিত হলেও বাদি মায়ের বারবার আপত্তির কারনে আসামির জামিন না মঞ্জুর করেন আদালত।

বরগুনা জেলা জজ আদালতের কোট ইনেসপেক্টর মারুফ হোসেন জানান, আসামি মাদকাসক্ত। আদালতে ভাঙচুর করার সাথে সাথে দায়িত্বরত পুলিশ তাকে হেফাজতে নেয়। বিষয়টি পুলিশ সুপার ও ডিআইজি অফিসে লিখিতভাবে জানানো হবে।

ভাঙচুরের পরে আদালতের বিরতির সময় ঘটনাস্থলে উপস্থিত হন আদালতের বিচারকগণ। এ সময় সংশ্লিষ্ট আদালতের বিচারক রাসেল মজুমদার বলেন, আসামিকে তার মায়ের জিম্মায় জামিন দিতে চেয়েছিলাম, কিন্ত তার মা মামলার বাদী তার জামিনে আপত্তি প্রদান করেন।

এই ঘটনায় আলাদা মামলা হবে কিনা জানতে চাইলে বিচারক জানান, আমরা এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনায় জামিন না দেয়ায় বিচারকের সামনে আসামির ভাঙচুর

আপডেট সময় : ০৯:৫১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩