সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

তালাবদ্ধ ঘরে মাদকসেবীর রহস্যজনক মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার রাজাপুরে তালাবদ্ধ ঘরে মাদকসেবীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (২২মে) দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ ঘরের তালা ভেঙ্গে মাদকসেবীর মৃতদেহ উদ্ধার করেন। রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ওই যুবকের নাম মো. পলাশ খন্দকার (৩৬)। সে ঐ এলাকার মো. আবুল খন্দকারের ছেলে।

পুলিশ ও প্রতিবেশীরা জানায়, পলাশ একজন মাদক সেবনকারী। মাদক সেবন করে স্ত্রী-সন্তানদের মারধর করতো। পলাশের বাবা ঢাকায় থাকেন। গত পাঁচদিন পূর্বে তার স্ত্রী সাথী দুই মেয়ে তামান্না (১০) ও আফসানাকে (৫) নিয়ে বাবার বাড়ি চলে যায়। এরপর থেকে পলাশ বাড়িতে একা। ঘরে বসে মাদক সেবন করায় সব সময় তার ঘরে সামনে থেকে তালা লাগানো থাকতো। সোমবার রাতে বিদ্যুৎ চলেগেলে বাড়ির লোকজন উঠোনে নেমে আসে। এ সময় পলাশের ঘরে কোন আলো না দেখে কৌতুহলবসতো তার ঘরের জানালায় টসলাইটের আলো ফেলে পলাশকে গলায় ফাঁস লাগানো অবস্থায় খাটের উপর পিছনে চিত অবস্থায় হেলানো দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতেই ঘরের তালা ভেঙ্গে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। খাটের উপর হাটুগারা চিত অবস্থায় দেখে পলাশের মৃত্যু নিয়ে জনমনে রহস্যের জন্ম দেয়। তবে পলাশের শরীর ফুলতে শুরু করায় তার মৃত্যু দিনের বেলায় হতে পারে বলেও প্রাথমিকধারণা করেছেন পুলিশ। পলাশের ঘর থেকে মাদক সেবনের আলামতও উদ্ধার করেন পুলিশ।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. ফিরোজ কামাল বলেন, একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করে মৃত্যুর সঠিক কারণ জানতে মঙ্গলবার সকালে লাশ ময়না তদন্তে ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তালাবদ্ধ ঘরে মাদকসেবীর রহস্যজনক মৃত্যু

আপডেট সময় : ০৯:৪৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩