বাবুগঞ্জে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন
- আপডেট সময় : ০৯:৫১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ১১ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় “ স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” এ প্রতিপাদ্য কে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জে র্যালি ও জনসচেতনতামূলক সভার মধ্য ভূমি সেবা সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২২মে) সকাল ১১ টায় বাবুগঞ্জ উপজেলা ভূমি কার্যালয়ের আয়োজনে ভূমি অফিস চত্ত্বরে একটি র্যালি বের করা হয়েছে।
পরে বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুব্রত বিশ্বাস দাস এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ নাসির উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ ওবায়দুল্লাহ, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম খলিলুর রহমান, উপজেলা ভূমি অফিসের কানুনগো মোঃ খলিলুর রহমান, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ জহিরুল হাসান অরুণ, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি মোঃ আরিফ উদ্দিন আহমেদ মুন্না, বাবুগঞ্জ হিন্দু বৈদ্য ঐক্য পরিষদের সভাপতি পরিতোষ চন্দ্র পাল।
বাবুগঞ্জ উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় জনসচেতনতামূলক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ রিয়াদুল ইসলাম, ইউনিয়ন ভূমি সহকারী অফিসার মোঃ মাসুদ করিম প্রমূখ।
এছাড়াও ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত জনসচেতনতা মূলক সভায় বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
২২মে থেকে ২৮মে পর্যন্ত সপ্তাহব্যাপী ভূমি সেবা সমূহে থাকছে, ই-নামজারি কার্যক্রম, ভূমি উন্নয়ন কর আদায়, খাস জমির আবেদন গ্রহণ, রিভিউ ও বিবিধ মামলার আবেদন, ভিপি বন্দোবস্ত নবায়নের আবেদন গ্রহণ, অনলাইনে ভূমি উন্নয়ন করের হোল্ডিং এন্ট্রি।


























