সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

প্রধানমন্ত্রী জনগণের পাশে থেকে প্রতিটি দুর্যোগময় পরিস্থিতি মোকাবিলা করেন- বীর বাহাদুর উশৈসিং

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো. রেজুয়ান খান

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি দুর্যোগময় পরিস্থিতি জনগণের পাশে থেকে মোকাবিলা করেছেন। দুর্যোগময় মুহূর্তে তিনি দেশের সর্বত্র খোঁজখবর রেখেছেন, ক্ষতিগ্রস্ত জনগণকে দ্রুত সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

গতকাল বান্দরবান সদরে অরুণ সারকী টাউন হলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত বিভিন্ন রোগে আক্রান্ত গরিব- মেধাবী শিক্ষার্থী, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও গরিব অসহায় রোগীদের এককালীন অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিদেশিরা বলেছিল করোনার কারণে পৃথিবীতে লাখ লাখ মানুষ মারা যাবে। কিন্তু বৈশ্বিক মহামারিতে প্রধানমন্ত্রীর যুগোপযোগী সঠিক সিদ্ধান্তে সঠিক সময়ে ভ্যাকসিন আনা এবং সুচিকিৎসার ব্যবস্থা করার কারণেই দেশের মানুষের প্রাণহানির ব্যাপক ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী অসহায় মানুষের সহায়তা করেছেন। অতীতে তার মতো কেউ পাশে দাঁড়ায়নি। সোনার বাংলা গড়তে গেলে সোনার ছেলে প্রয়োজন। তাদের গড়তে সরকার বিনামূল্যে বই দিচ্ছেন, দিচ্ছেন শিক্ষা বৃত্তি। তিনি বলেন, ভূমিহীনদের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। গরিব অসহায়দের দিচ্ছেন বিভিন্ন ভাতা। সরকার যে সহায়তা দিচ্ছে সেই টাকাগুলোর সঠিকভাবে ব্যবহার করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর।

পরে মন্ত্রী ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৪০ জন রোগীর প্রতিজনকে ৫০ হাজার টাকা করে ২০ লাখ টাকার অনুদানের চেক দেন। এ ছাড়াও জেলার আগুনে ক্ষতিগ্রস্ত ১৪৭টি পরিবারের প্রত্যেককে ৭ হাজার টাকা করে মোট ১০ লাখ ২৯ হাজার টাকা দেওয়া হয়। অনুষ্ঠানে ২৮৪ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৩ হাজার ৫০০ টাকা করে মোট ৯ লাখ ৯৪ হাজার টাকার অনুদান দেওয়া হয় এবং এককালীন চিকিৎসা সহায়তা হিসেবে ১৭২ জনকে ১২ লাখ ৫ হাজার টাকা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রী জনগণের পাশে থেকে প্রতিটি দুর্যোগময় পরিস্থিতি মোকাবিলা করেন- বীর বাহাদুর উশৈসিং

আপডেট সময় : ০৯:৩৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩