তেঁতুলিয়ায় বিএসএফ’র গুলিতে আহত পলাশ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
- আপডেট সময় : ১০:০২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ১৪ বার পড়া হয়েছে

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়া সীমান্তে বিএসএফ’র গুলিতে আহত পাথর শ্রমিক পলাশ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। রবিবার (২১-মে) দুপুরে উপজেলার ভুতিপুকুর সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত পলাশ (৩৫) ভজনপুর ইউনিয়নের বগুলাহাটি গ্রামের আব্দুর রহমানের ছেলে।
জানাযায়, ভুতিপুকুর সীমান্তে শাও নদীতে পাথর উত্তোলনের সময় ওপারে ভারতের চা বাগান থেকে বিএসএফ সদস্যরা পাথর উত্তোলনকারীদের লক্ষ্য করে গুলি করে। এতে পাথর শ্রমিক পলাশ গুলিবিদ্ধ হয়ে নদীতে লুটিয়ে পরে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার বেগতি দেখে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐদিন রাতেই তার মৃত্যু ঘটে। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাকিবুল হাসান বলেন, তিনটার সময় রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে আসা হয়। তার পেটে গুলি করা হয়েছে। আমরা সাধ্যমত সেবা দিয়ে উন্নত চিকিৎসা’র জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করি।
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিন বলেন, ঘটনার সময় আমি উপজেলায় ছিলাম। তারা বাংলাদেশ সীমান্তে পাথর উত্তোলন করছিল। এমতাবস্থায় ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী তাকে লক্ষ্য করে গুলি করে।


























