সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

ঝালকাঠিতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধিঃ‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সোমবার থেকে সপ্তাহ জুড়ে সারা দেশের সাথে ঝালকাঠিতেও ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৩’ উদযাপন করা হয়েছে।

সোমবার সকালে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সভাকক্ষে জেলা প্রশাসন আয়োজিত ভূমিসেবা সপ্তাহের অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু শুভ উদ্বোধন করেন। উদ্বোধন ঘোষনার পর সু-সজ্জিত একটি বর্নাঢ্য সড়ক শোভাযাত্রা শহর প্রদক্ষীন করেছে।

এমপি আমির হোসেন আমু, জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, সহকারী কমিশনার (ভুমি), সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, জন প্রতিনিধি এবং সরকার দলীয় নেতা কর্মীরা শোভাযাত্রা অংশ নেন।

সকালে ঝালকাঠি সদর উপজেলা চত্বরে ভূমি অফিসের নতুন ভবনের নির্মান কাজের ভিত্তি স্থাপন করেন প্রধান অতিথি আমির হোসেন আমু।

উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি আমির হোসেন আমু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করা স্মার্ট ভূমি সেবার মূল অংশীজন হিসেবে দেশের জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে সবাইকে পুঙ্খানুপুঙ্খভাবে অবগত করা এবং ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারে সবার মাঝে সচেতনতা বাড়ানো এবারের ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য। এছাড়া ভূমিসেবা সপ্তাহকালীন বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে বেশকিছু ভূমিসেবা দেওয়া হবে।’

তিনি আরো বলেন, ‘উন্নত বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১ প্রতিষ্ঠা এবং স্মার্ট বাংলাদেশ রোডম্যাপে ৪টি পিলার যথাক্রমে: স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট গভর্নেন্স অন্তর্ভুক্ত করে উন্নয়ন পরিকল্পনা নিয়েছে সরকার।’

জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম বলেন, ‘ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর, ডাকযোগে সার্টিফাইড খতিয়ান ও ম্যাপ এবং ১৬১২২ নম্বরে কল সেন্টারের মাধ্যমে ভূমিসেবা সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া প্রধানমন্ত্রীর উদ্বোধন করা ‘রেজিস্ট্রেশন-মিউটেশন আন্তঃসংযোগ’, ‘স্মার্ট ভূমি নকশা’, ‘স্মার্ট ভূমি রেকর্ড’ এবং ‘স্মার্ট ভূমি-পিডিয়া’ সহ স্মার্ট ভূমিসেবা স্থাপনে ভূমি মন্ত্রণালয়ের পরিকল্পনার ব্যাপারে সম্যক ধারণা প্রদান করা হবে ভূমিসেবা সপ্তাহে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা

আপডেট সময় : ১২:৫৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩