সংবাদ শিরোনাম ::
আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি

হাকিমপুরে ভূমি সেবা সপ্তাহ শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো দিনাজপুরের হাকিমপুর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২মে) সকাল সাড়ে এগারোটায় হাকিমপুর হিলি পৌর ভূমি অফিস চত্বরে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার( ভূমি) মোখলেদা খাতুন মীম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন, উপজেলা ভূমি অফিসে নাজির, পৌর ভূমি অফিসের তহসিলদারসহ আরও অনেকে।

সহকারি কমিশনার (ভূমি) মোখলেদা খাতুন মীম বলেন, স্মার্ট ভূমিসেবা বিষয়ে সবাইকে সঠিক ভাবে অবগত করা এবং ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারে সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করাই এবারের ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য। সাধারণ মানুষের উচিত নিজের কাজে নিজেই ভূমি অফিসে আসা।

তিনি আরও বলেন, সারা দেশে স্মার্ট ভূমি সেবা চালু হলে সাধারণ মানুষকে খুব প্রয়োজন ছাড়া ভূমি অফিসে আসতে হবে না। একবার কোথাও ডিজিটাল জরিপ সম্পন্ন হলে, সেখানে ভবিষ্যতে আর জরিপ করার প্রয়োজন পড়বে না। ভূমি নিয়ে মামলা-মোকাদ্দমা ও সীমানা বিরোধ কমে যাবে বহুলাংশে। ভূমি সেবা সপ্তাহ-২০২৩ সোমবার ২২ মে থেকে আগামী ২৮ মে পর্যন্ত উপজেলা, পৌর, ইউনিয়ন ভূমি অফিসে চলবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, ভূমি সেবাকে সাধারণ মানুষের নিকট আরও সহজলভ্য করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করে বেশকিছু সেবা ইতোমধ্যে ডিজিটালাইজেশন করেছে। এসবের মধ্যে উল্লেখযোগ্য ই-নামজারি, অনলাইন/ডিজিটাল ভূমি উন্নয়ন কর, ১৬১২২ কলসেন্টার, সোশ্যাল মিডিয়া ও কিয়স্কের মাধ্যমে ভূমিসেবা, ডিজিটাল জরিপ, অনলাইনে জলমহালের আবেদন, ল্যান্ড ডাটা ব্যাংক, মর্টগেজ ডাটা ব্যাংক। এসব নানাবিধ উদ্যোগের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে ভূমি মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হাকিমপুরে ভূমি সেবা সপ্তাহ শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৩৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩