সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

ঝালকাঠিতে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি সদরের পোনাবালিয়া ইউনিয়নের ৬৫নং বাওতিতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রবিবার বিকেলে ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে নতুন কমিটি গঠন নিয়ে ওয়ার্ড ইউপি সদস্য ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ এবং নতুন কমিটিতে পদপ্রত্যাশী ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মাহাবুব হাওলাদারের গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৭/৮ জন আহত হয়।

সংঘর্ষে সোহাগ গ্রুপের ৪/৫জন ও মাহবুব গ্রুপের ২/৩জন আহত হয়। সোহাগ গ্রুপের মোসের্দা বেগম (৩৫) স্বামী হারুন হাওলাদার ও ইলিয়াস মল্লিক( ৬৫) সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানান, মাহবুব হাওলাদার নব্য আওয়ামী লীগ সমর্থক। তিনি ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদের অনুসারী। মাহবুব পোনাবালিয়া ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন প্রত্যাশী। কমিটির সম্মেলন চলাকালীন সময়ে সোহাগ গ্রুপের কয়েকজন নেতাকর্মী মাহবুবকে উদ্দেশ্য করে বিএনপি মতাদর্শী বলে মন্তব্য করায় সম্মেলন শেষে ক্ষিপ্ত হয়ে সোহাগ গ্রুপের উপর মাহবুব হামলা চালায়।
ঝালকাঠি সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ

আপডেট সময় : ১০:০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩