সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

আজ চা শ্রমিক দিবস পালিত হচ্ছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩ ৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি:

২০মে শনিবার চা শ্র‌মিক দিবস। প্রতি বছর এই দিনে দেশের চা শ্রমিকরা ‘চা শ্র‌মিক দিবস’ পালন করে আসছেন। দেশের বিভিন্ন চা বাগানে প্রায় বিনা পয়সায় শ্রম বিক্রি করতে বাধ্য হচ্ছেন শ্রমিকরা। এসব শ্রমিকদের অধিকাংশই নারী।

এখন ও কম মজু‌রি‌তে কাজ কর‌তে বাধ্য হ‌চ্ছেন চা শ্র‌মিকরা। এখন ও মান‌বেতর জীবন যাপ‌নে বাধ্য হ‌চ্ছেন তারা। নি‌জে‌দের মান‌বিক অ‌ধিকার প্র‌তিষ্ঠার জ‌ন্যে লড়‌ছেন এ মানুষগু‌লো। ২০ মে-কে `চা শ্র‌মিক দিবস` ঘোষণা করা এবং দৈ‌নিক মজু‌রি ৮৫ টাকা থে‌কে বা‌ড়ি‌য়ে ৩০০ টাকা করাসহ বি‌ভিন্ন দা‌বি‌তে চা শ্র‌মিক‌দের ন্যায়সঙ্গত দাবী এখনও আলোর মুখ দেখেনি।

আজ থে‌কে ৯৭ বছর আগে, ১৯২১ সা‌লের ২০ মে শত শত চা শ্র‌মি‌কের রক্তে র‌ঞ্জিত হ‌য়ে‌ছি‌লো চাঁদপুর সংঘ‌টিত হ‌য়ে‌ছি‌লো ইতিহা‌সের এক নৃশংস-বর্বর হত্যাকান্ড। বৃ‌টিশ আমলে উন‌বিংশ শতাব্দীর মাঝামা‌ঝি সম‌য়ে ‌সি‌লেট অঞ্চ‌লে চা উৎপাদন শুরু ক‌রে বৃ‌টিশ মা‌লিকেরা। উন্নত জীব‌নের লোভ দে‌খি‌য়ে উপমহা‌দে‌শের দা‌রিদ্র্য‌পী‌ড়িত বি‌ভিন্ন এলাকা থে‌কে গরীব মানুষ‌দের‌ এনে চা-বাগা‌নের কা‌জে লা‌গি‌য়ে‌ছি‌লো বাগান মা‌লি‌কেরা।

নাম মাত্র মজু‌রি‌তে অমানু‌ষিক প‌রিশ্র‌ম কর‌তে বাধ্য করা হয় অসহায় শ্র‌মিক‌দের। ‌দি‌নের পর দিন অবর্ণনীয় শোষণ-‌নির্যাতন ও মান‌বেতর জীবন যাপ‌নে অতীষ্ঠ হ‌য়ে একসময় শ্র‌মিকরা কাজ ছে‌ড়ে নি‌জে‌দের এলাকায় ফি‌রে যাওয়ার সিদ্ধান্ত নেন। ‘মুল্লুক চ‌লো’ আওয়াজ তু‌লে প্রায় ৩০ হাজার শ্র‌মিক চাঁদপু‌রে এসে‌ছি‌লো স্টিমা‌রে স্ব স্ব এলাকায় ফি‌রে যাওয়ার জ‌ন্যে। সেখা‌নে বাধা দেয় মা‌লিকপক্ষ।

বাগান মা‌লিক‌দের স্বার্থরক্ষাকারী বৃ‌টিশ সরকা‌রের গোর্খা সৈন্যরা পা‌খির ম‌তো গু‌লি ক‌রে হত্যা ক‌রে শত শত মেহন‌তি মানুষ‌কে। তাদের লাশ ভা‌সি‌য়ে দেয়া হয় মেঘনা নদীর পা‌নি‌তে। এরপর থেকে ২০ মে চা- ‘শ্রমিক দিবস পালন করে আসছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আজ চা শ্রমিক দিবস পালিত হচ্ছে

আপডেট সময় : ০৫:৩৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩