সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

কালকিনিতে অবৈধ ট্রাক্টরের ধাক্কায় ভ্যান যাত্রী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩ ৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাজু আহ‌ম্মেদ মাদারীপুর জেলা প্রতি‌নি‌ধিঃ
মাদারীপুরের কালকিনি পৌর এলাকায় বালুবাহি মাহিন্দ্র ট্রাক্টরের ধাক্কায় হেমায়েত হাওলাদার (৪৮) নামে এক ভ্যান যাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাছবাজার সংলগ্ন ঠ্যাংগামারা সড়কে এ ঘটনা ঘটে। নিহত হেমায়েত পৌর এলাকার ২নং ওয়ার্ডের দক্ষিণ ঠেঙ্গামারা মৃত মোঃ হানিফ হাওলাদারের ছেলে।
জানাগেছে, কালকিনি বাজার থেকে ভ্যানযোগে নিজ বাড়িতে যাচ্ছিলেন হেমায়েত হাওলাদার। ভ্যানটি কিছুদূর গেলেই অপরপাশ থেকে আসা একটি বালুবাহি মাহিন্দ্র ট্রাক্টর ভ্যানটিতে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় হেমায়েত। পরে তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হেমায়েতকে মৃত ঘোষণা করেন।
কালকিনি থানার তদন্ত (ওসি) মো: মারগুব তৌহিদ জানান, অবৈধ মাহিন্দ্রা ট্রাক্টরটি বেপরোয়া গতিতে যাওয়ার সময় হেমায়েতকে ধাক্কা দিলে চালক পালিয়ে যায় । এ সময় স্থানীয়রা উদ্ধার করে হেমায়েতকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করেন। এলাকাবাসি অবৈধ মাহিন্দ্র ট্রাক্টরসহ মালিককে আটক করে থানায় সোপর্দ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কালকিনিতে অবৈধ ট্রাক্টরের ধাক্কায় ভ্যান যাত্রী নিহত

আপডেট সময় : ০১:৪৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩