সংবাদ শিরোনাম ::
আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি

৩০০ আসনে প্রার্থী দেবে জাপা-পটুয়াখালীতে রুহুল আমিন হাওলাদার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩ ৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি। জরুরি মিটিংয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ত্যাগী ও জনপ্রিয়তা দেখে সব আসনে প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে। এ সময় কো-চেয়ারম্যান আরও বলেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী সরকার রাষ্ট্রদূত ও কূটনীতিকদের নিরাপত্তা দেবে, এমন কিছু করা উচিত নয়, যাতে দেশের ক্ষতি হয়। কোনো রাজনৈতিক দল দেশের ক্ষতি চিন্তা করতে পারে না। আমরাসহ বড় বড় রাজনৈতিক দল এ বিষয়ে ভাবছি।

শুক্রবার (১৯ মে) সকালে তার নির্বাচনী এলাকার পটুয়াখালীর মির্জাগঞ্জে ইয়ার উদ্দিন খলিফার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পরে তিনি পটুয়াখালী দুমকিসহ বিভিন্ন স্থানে জনসংযোগ করেন।

এ সময় জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ও মুরাদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাফরউল্লাহ , সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির মাহমুদ সেলিম, সাংগঠনিক সম্পাদক অলিউল ইসলাম বশির, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সৈয়দ সালাউদ্দিন বাবু ও মো. জামাল হোসেন বিশ্বাস এবং সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি কামরুজ্জামান টিপু ও জেলার সহ-সভাপতি ও দুমকি উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ মাসুদ আল মামুনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৩০০ আসনে প্রার্থী দেবে জাপা-পটুয়াখালীতে রুহুল আমিন হাওলাদার

আপডেট সময় : ০১:১৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩