সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

বরিশাল সিটির ভোটের মাঠে বিচারকাজ করবেন ১০ ম্যাজিস্ট্রেট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ ৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ চার সিটি কর্পোরেশনে ভোটের মাঠে বিচারকাজ করবেন ৪৪ জন্য ম্যাজিস্ট্রেট। নির্বাচন উপলক্ষ্যে ভোটের মাঠের অনিয়ম, অপরাধ আমলে নিয়ে তাৎক্ষণিক রায় দিতে পারবেন তারা। খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটের মাঠে সংক্ষিপ্ত বিচারকাজ করতে ভোটের আগে পরে পাঁচ দিনের জন্য তাদের নিয়োগ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের (ইসি) এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসির আইন শাখার উপ-সচিব মো. আব্দুছ সালাম সম্প্রতি আইন ও বিচার বিভাগের সচিবকে চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৮৬ তে উল্লিখিত বিধি ৭২, বিধি ৭৪, বিধি ৭৫, বিধি ৭৬, বিধি ৭৭ এর উপবিধি (১) ও বিধি ৭৮ এর অধীন নির্বাচনী অপরাধগুলো দি কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর সেকশন ১৯০ এর সাবসেকশন ১-এর অধীনে আমলে নেওয়া ও সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের নিমিত্তে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সম্পন্ন জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা আবশ্যক। এজন্য খুলনা, বরিশাল ও রাজশাহী সিটিতে ১০ জন করে ৩০ জন এবং সিলেট সিটিতে ১৪ জন; মোট ৪৪ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা প্রয়োজন।

পৃথক দুটিতে চিঠিতে আরও বলা হয়েছে, চার সিটি নির্বাচনের ভোটের দুই দিন আগে ভোটের দিন ও ভোটের দুই দিন পর পর্যন্ত মোট পাঁচ দিনের জন্য তাদের নিয়োগের সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন। এ অবস্থায় নির্বাচনের জন্য বিচারিক ম্যাজিস্ট্রেট মনোনয়ন প্রদানের বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।

আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে চলছে নির্বাচনী প্রচার। খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ জুন। তফসিল অনুযায়ী, এই দুই সিটি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই ১৮ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ সময় ২১ মে। আপিল কর্তৃপক্ষের আপিল নিষ্পত্তির শেষ সময় ২৪ মে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৫ মে। প্রতীক বরাদ্দ ২৬ মে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ জুন। এছাড়াও রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ জুন। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে, বাছাই ২৫ মে। আপিল কর্তৃপক্ষের কাছে আপিল দায়েরের শেষ সময় ২৮ মে। আর আপিল কর্তৃপক্ষের আপিল নিষ্পত্তির শেষ সময় ৩১ মে। প্রত্যাহারের শেষ সময় ১ জুন, প্রতীক বরাদ্দ ২ জুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল সিটির ভোটের মাঠে বিচারকাজ করবেন ১০ ম্যাজিস্ট্রেট

আপডেট সময় : ১০:০৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩