সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

ঝালকাঠিতে পরিক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে পল্লী বিদ্যুৎ’র তার ছিড়ে প্রান গেলো মাদ্রাসা ছাত্রের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে পল্লী বিদ্যুৎর জোড়াতালি দেওয়া তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। বুধবার( ১৭মে) সকালে জেলার নলছিটি উপজেলার সরমহল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরমহল কারিমিয়া মাদ্রাসার ছাত্র মো. তাহসিন খলিফা(০৯) পরীক্ষা শেষে নিজ বাড়ীতে ফিরে যাওয়ার পথে মোল্লা বাড়ী নামক স্থানে আসলে সড়কের পাশে পল্লী বিদ্যুৎর ঘুটির তার ছিড়ে সরাসরি তার গায়ে আছড়ে পরে। পরবর্তীতে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

সরমহল গ্রামের বাসিন্দা হানিফ ফরাজি জানান, পল্লী বিদ্যূৎর কর্মকর্তাদের অবহেলায় একটি প্রান অকালে ঝড়ে গেলো।এখানে তাদের বিদ্যুৎ সঞ্চালন লাইনে একাধিক জোড়াতালি দেওয়া থাকে। আজকে সেই জোড়া দেওয়া তার খুলেই মাদ্রাসা ছাত্রের গায়ে পড়েছিল। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

নিহত মো. তাহসিন খলিফা স্থানীয় সরমহল কারিমিয়া মাদ্রাসা দ্বিতীয় শ্রেনীর ছাত্র তার বাবার নাম শাহ আলী খলিফা। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে।

এ ব্যাপারে ঝালকাঠি পল্লী বিদ্যুৎর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. কেফায়েত উল্লাহ জানান, বিষয়টি খুবই দুঃখজনক। আপাতত সেখানের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আর ঘটনায় যদি আমাদের কোন কর্মকর্তার অবহেলা থাকে তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু. আতাউর রহমান বলেণ, ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে পরিক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে পল্লী বিদ্যুৎ’র তার ছিড়ে প্রান গেলো মাদ্রাসা ছাত্রের

আপডেট সময় : ১০:২৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩