ঝালকাঠি সড়ক দুর্ঘটনায় আহত ১২
- আপডেট সময় : ০৯:২৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩ ১৮ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার আঞ্চলিক মহাসড়কে সুগন্ধা পরিবহন ও পাথর বোঝাই ট্রাকের সোমবার রাত নয়টার দিকে মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়। আহতদের ঝালকাঠি ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে রাজাপুর ও ঝালকাঠি হাসপাতালে প্রেরণ করেন।
অন্যদিকে রাত সাড়ে বারোটার দিকে উপজেলার পিংড়ী এলাকায় একটি সিএনজিকে পিকআপ ভ্যান পিছন থেকে ধাক্কা দিলে সিএনজিটি উল্টে সড়কে পড়ে যায়।
সিএনজির যাত্রী দুইজন মারাত্মক আহত হন আহতরা হলো ভান্ডারিয়ার মিয়া বাড়ির নূর সোবাহান তালুকদার (অব: উইং কমান্ডার) (৫৫), পিতা: মৃত আবুল হোসেন তালুকদার ও তার স্ত্রী রোকসানা মিতা(৪৫)।
স্থানীয়রা আহত দুজন উদ্ধার করে একটি খোলা ট্রাকে করে ঝালকাঠি হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে বরিশালের রেফার করা হয়।
বরিশাল থেকে উন্নত চিকিৎসার জন্য রাতে তাদের
দ্রুত ঢাকা সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দূর্ঘটনাকবলিত সিএনজিটি ঝালকাঠি থানায় আটক রয়েছে বলে জানিয়েছে পুলিশ । সিএনজি ড্রাইভার পালাতক রয়েছে।


























