সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

প্রচুর তাপদহে দাঁড় করিয়ে স্কুলছাত্রীর শাস্তি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংবাদদাতা :দামুড়হুদা উপজেলা প্রতিনিধি

দামুড়হুদা উপজেলার বাঘাডাঙ্গা আশির্বাদ এজি স্কুলে এক শিক্ষিকা ৫ম শ্রেণীর শিশু ছাত্রী রুপাইয়া খাতুন(১১)কে স্কুলের বারান্দায় দুই হাত তুলে রৌদ্রের তাপে দাঁড় করিয়ে শাস্তি দিয়েছে। পরে প্রচন্ড জ্বরে হাসপাতালে ভর্তি হয়েছে।

অভিযোগ সুত্রে জানা গেছে, বাঘাডাঙ্গা গ্রামের শাহিন হোসেনের মেয়ে রুবাইয়া খাতুন ৫ম শ্রেণীর ছাত্রী প্রতিদিনের মত বুধবার স্কুলে যায়। স্কুলের অতিথী লিখন মন্ডলের স্ত্রী শিক্ষক নদী মন্ডল ক্লাসে সকলকে চিঠি লিখতে দেয়। রুবাইয়ার চিঠি লেখা ভাল না হওয়ায় তাকে প্রখর র‍ৌদ্রে সুর্যের দিকে মুখ করে প্রায় ১৫ মিনিট দাঁড় করিয়ে রাখেন। এরপর শিশু ছাত্রীটি অসুস্থ্য হয়ে পড়লে তাকে বাড়ী পাঠিয়ে দেওয়া হয়। তার মা,বাবা বিষয়টি জানতে পেরে অসুস্থ্য মেয়েকে পরের দিন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ীতে নিয়ে আসেন।
রাতে আবার প্রচন্ড জ্বর দেখা দেয় এতে সে ঠিকমত কথা বলতে না পারায় শুক্রবার আবারো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালে ভর্তি রয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিতালি মন্ডল বলেন, নদী মন্ডল বিদ্যালয়ের শিক্ষিকা নয়, সে একজনের পরিবর্তে ক্লাশ নিচ্ছিলেন। শিশুটিকে রৌদ্রে দাঁড় করিয়ে রেখে এমন শাস্তি দেওয়া ঠিক হয়নি।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নুসরাত জাহান বলেন, শিশুটির আগে থেকে জ্বর ছিল তারপর প্রচন্ড রৌদ্রে দাঁড় করিয়ে শাস্তি দেওয়ায় হিট স্টোক ও আতংকে আরো দুর্বল হয়ে পড়েছে। চিকিৎসা চলছে সব ঠিক হয়ে যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতা বলেন,ডাক ফাইলে শিশুটির বাবা শাহিন হোসেন অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে যথাযথ ব‍্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রচুর তাপদহে দাঁড় করিয়ে স্কুলছাত্রীর শাস্তি

আপডেট সময় : ০৮:১৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩