বরিশালে মধ্যরাতে ছাত্রলীগের আহবায়ক মান্না গ্রেফতার
- আপডেট সময় : ০৫:২৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩ ১৬ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স: বরিশাল মহানগর ছাত্রলীগের আহবায়ক রইজ আহম্মেদ মান্নার হামলার শিকার হয়েছে নৌকার চার সমর্থক।
রোববার সন্ধ্যায় নগরীর কাউনিয়া মহাশশ্মান এলাকায় হামলার শিকার হয় তারা। হামলায় নৌকার সমর্থক মনা আহম্মেদ রক্তাক্ত জখম হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন নৌকার সমর্থক আব্দুল হালিম, মো. জাহিদ ও সুজন। আহত মনার ছেলে ইরফান জানান, সন্ধ্যায় কাউনিয়া মহাশশ্মান এলাকায় নৌকার পক্ষে প্রচারনায় যায় তার বাবাসহ ৬/৭ জন। এ সময় মহানগর ছাত্রলীগের আহবায়ক মান্নার নেতৃত্বে অর্ধশত ক্যাডাররা এসে তাদের উপর হামলা করে। তারা রড দিয়ে পিটিয়ে বাবা মনার মাথা ফাটিয়ে দিয়েছে। অপর তিনজনকে বেধরকভাবে রড দিয়ে পিটিয়েছে।
ইরফান বলেন, সকলে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন ইরফান।
নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ের দপ্তর সেলের প্রধান এ্যাড. লস্কর নুরুল হক বলেন, ঘটনা শুনেছি। এ ঘটনায় অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে এ ঘটনায় মহানগর ছাত্রলীগের আহবায়ক রইজ আহমেদ মান্না সহ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা যায়। পুলিশের একটি বিস্বস্ত সূত্র জানিয়েছেন রাত সাড়ে ১২টায় মান্না সহ ৭ জনকে নগরীর কালিবাড়ি রোডের একটি বাসা থেকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।
মান্না বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী।
উল্লেখ্য,গত ৮ই মে বিসিসি নির্বাচনে নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাত এর নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান করে নগরীর ২নং ওয়ার্ড জানুকিসিংহ রোড এলাকার ছাত্রলীগ কর্মী সোহাগকে অস্রসহ হত্যার হুমকি প্রদান করে রইজ আহমেদ মান্না।


























