সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাপ্রধান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩ ১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে সরকারি সফরে গেলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রোববার (১৪ মে) তিনি ঢাকা ছেড়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে আগামী ১৬-১৮ মে অনুষ্ঠিতব্য ‘দ্য ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (এলএএনপিএসি) সম্মেলন’-এ অংশ নিতে মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা করেছেন সেনাপ্রধান। এ সম্মেলনের লক্ষ্য হলো- ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থল বাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি করা, পেশাদার সম্পর্ক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।

আইএসপিআর আরও জানায়, সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি সেনাবাহিনী প্রধান বিভিন্ন দেশ থেকে আসা সেনাপ্রধান ও অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। সম্মেলন শেষে সেনাবাহিনীর প্রধান আগামী ১৯ মে (বাংলাদেশ সময়) যুক্তরাষ্ট্রের হাওয়াই থেকে রওনা দিয়ে ২১ মে বাংলাদেশে পৌঁছাবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাপ্রধান

আপডেট সময় : ০৯:৪৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩