১১ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি, বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বাবুগঞ্জ উপজেলা টিচার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন সৈয়দ মাহবুবুর রহমান ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা জীবননগরে বিএনপি- জামায়াত সংঘর্ষে বড় ভা’ইর পর আহত ছোট ভাই জামায়াত আমীরের মৃত্যু বানারীপাড়ায় কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌনপীড়নের অভিযোগ দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ—ইউএনও আসমা উল হুসনা। এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ আট কর্মকর্তা তেলের প্রধান ডিপোগুলোয় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ হাদির ‘খুনি’ গ্রেফতার ইস্যুতে প্রশ্নের মুখে বিজেপি
বুবলী কিভাবে ৩ কোটির ফ্ল্যাট, ৫৬ লাখের গাড়ির মালিক হলেন- প্রশ্ন শাকিবের

বুবলী কিভাবে ৩ কোটির ফ্ল্যাট, ৫৬ লাখের গাড়ির মালিক হলেন- প্রশ্ন শাকিবের

বিনোদন ডেস্ক

প্রেক্ষাগৃহে চলছে শাকিব খান অভিনীত ছবি ‘লিডার, আমিই বাংলাদেশ’। ছবিটির সাফল্য উদযাপনের মাঝেই দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন চিত্রনায়ক শাকিব খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলীর বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগ আনেন তিনি। এখানেই শেষ নয়, নায়িকা বুবলী কীভাবে গাড়ি বাড়ির মালিক হয়েছেন সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন।

বুবলীর সঙ্গে সম্পর্কের অবনতি হলো কীভাবে- এমন প্রশ্নে শাকিব খান বলেন, ‘এক সঙ্গে সাড়ে ৩ কোটি টাকার ফ্ল্যাট এবং ৫৬ লাখ টাকার গাড়ির মালিক হলো! হঠাৎ করে এমন বিত্ত-বৈভবের মালিক হওয়া কীভাবে সম্ভব? কেউ যদি বিনা কারণে বিশ্বাস ভঙ্গ করে বা বিশ্বাসঘাতকতা করে তাহলে তার সঙ্গে সম্পর্ক কীভাবে কনটিনিউ করা যায় আপনারাই বলুন! আমি আসলে সরল মনে অনেককেই বিশ্বাস করেছি। কিন্তু সবাই আমার সরলতাকে দুর্বলতা ভেবে ধোঁকা দিয়েছে। অকৃজ্ঞতার পরিচয় দিয়েছে। আমি এখন আর কারও সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না।’

সেই সাক্ষাৎকারে শাকিব আরও বলেন, ‘দেখুন, সে আমাকে ইমোশনালি ব্লাকমেইল করে সম্পর্ক, সন্তান, অর্থ-বিত্ত, নাম সবই করেছে। আমিও তাকে অন্ধ বিশ্বাস করেছিলাম। কিন্তু শেহজাদকে জন্ম দেওয়ার পর আমেরিকা থেকে দেশে এসে সে নানা স্ক্যান্ডালে জড়িয়ে পড়ল। নানা জনের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলল, যা মিডিয়াসহ সবাই জানে।’

সম্প্রতি চিত্রনায়ক শাকিব খান তার দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের কথা ঘোষণা দেন। এতে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেন বুবলী। এরপর ফের আলোচনা-সমালোচনা শুরু হয় নায়কের ব্যক্তিগত জীবন নিয়ে।

সন্তানের খবর প্রকাশ্যে নিয়ে আসায় ২০১৭ সালের ২২ নভেম্বর প্রথম স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের আবেদন করেন শাকিব খান। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়।

এরপর ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খান বিয়ে করেন আরেক চিত্রনায়িকা শবনম বুবলীকে। গুঞ্জন ছিল, বুবলীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় শাকিবের ঘরে নিজের সন্তান থাকার সংবাদ প্রকাশ্যে আনেন অপু। প্রথম স্ত্রী অপুকে ডিভোর্স দেওয়ার ১৪৮ দিন পর বুবলীকে বিয়ে করেন শাকিব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019