সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

আন্তর্জাতিক বাজারে কমলো জ্বালানি তেলের দাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২০:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩ ২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক বাজারে শুক্রবার (১২ মে) তেলের দাম ১ শতাংশের বেশি কমেছে। এ নিয়ে টানা ৩ সপ্তাহ জ্বালানি পণ্যটির দরপতন ঘটলো। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও চীনে নতুন করে অর্থনৈতিক উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এতে বিশ্ববাজারে ভারসাম্যপূর্ণ সরবরাহের আশঙ্কা করা হচ্ছে। ফলে তেলের দর হ্রাস পেয়েছে। এ কার্যদিবসে আন্তর্জাতিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের সরবরাহ মূল্য কমেছে ৮১ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ। প্রতি ব্যারেলের (প্রায় ১৫৯ লিটার) দাম স্থির হয়েছে ৭৪ ডলার ১৭ সেন্টে।

একই কর্মদিবসে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দর নিম্নমুখী হয়েছে ৮৩ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ। ব্যারেলপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ৭০ ডলার ০৪ সেন্টে।

সাপ্তাহিক ভিত্তিতে উভয় বেঞ্চমার্কের অবনমন ঘটেছে ১ দশমিক ৫ শতাংশ।

এদিন ইউরোর বিপরীতে ইউএস ডলারের মান বেড়েছে।

সাপ্তাহিক হিসাবে গত ফেব্রুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে মার্কিন মুদ্রার মূল্য।
যুক্তরাষ্ট্রে ঋণের সীমা নির্ধারণ নিয়ে স্থবিরতা তৈরি হয়েছে। এতে আরও কিছুদিন সুদের হার বাড়িয়ে যেতে পারে ফেডারেল রিজার্ভ। ফলে নিরাপদ আশ্রয় হিসেবে ডলারের আবেদন বেড়েছে। তাতে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে তেল কেনা ব্যয়বহুল হয়ে পড়েছে।

নিউইয়র্কভিত্তিক এগেইন ক্যাপিটাল এলএলসির অংশীদার জন কিল্ডাফ বলেন, অর্থনীতিতে আস্থার অভাবে ডলারের বাজারে অস্থিরতা বিরাজ করছে। পাশাপাশি তেলের চাহিদা সম্পর্কে হতাশা সৃষ্টি হয়েছে। সূত্র: সিএনবিসি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আন্তর্জাতিক বাজারে কমলো জ্বালানি তেলের দাম

আপডেট সময় : ১১:২০:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩