সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

খুলনায় সার্জারির মাধ্যমে ছেলেকে মেয়েতে রূপান্তর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪২:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

খুলনায় এই প্রথম একজন ছেলেকে সার্জারি করে মেয়েতে রূপান্তর করা হয়েছে। সফল এই সার্জারিটি সম্পন্ন করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলোজিস্ট অ্যান্ড এন্ড্রোলজিস্ট ডা. নিরুপম মণ্ডল। সার্জারির পর রোগী সুস্থ আছে বলে জানিয়েছেন ওই চিকিৎসক।

ডা. নিরুপম মণ্ডল জানান, ১৭ বছরের একজন ছেলেকে অপারেশন করে নারীতে রূপান্তর করা হয়েছে। সে ভেতরে জীনগতভাবে পুরুষ, কিন্তু বাইরে নারী। একজন নারীর যেসব বৈশিষ্ট্য থাকে তা সবই রয়েছে তার। তার বড় চুল রয়েছে, কণ্ঠস্বরও নারীর। কিন্তু তার ভেতরটা পুরুষের মতো।

সার্জারি সম্পর্কে তিনি বলেন, একটানা সাড়ে ৪ ঘণ্টা অপারেশন করেছি। প্রথমে তার পেনিস কেটে ফেলি এবং মাসিকের রাস্তা তৈরি করে দিয়েছি। আশা করি এখন একজন নারীর জীবনযাপন করতে পারবে। কিন্তু সে কখনও মা হতে পারবে না। এরপর তাকে আমরা হরমন রিপ্লেসমেন্ট দেবো।

ডা. নিরুপম বলেন, ভিক্টোরিয়া নার্সিং হোমে শুক্রবার এ অপারেশন করা হয়। আমার সঙ্গে অধ্যাপক ডা. শামসুন্নাহার লাকী, অধ্যাপক ডা. দিলীপ কুন্ডুসহ আমার কয়েকজন সহযোগী ছিলেন। খুলনায় এ অপারেশন এটাই প্রথম। রোগী ভালো আছে। এ ধরনের অস্ত্রোপচারে প্রায় ৩ লাখ টাকা ব্যয় হয়।

ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হওয়া রোগীর অভিভাবকরা বলেন, সে ছোটবেলা থেকেই মেয়েদের সঙ্গে মিশতো। সবাই তাকে মেয়ে হিসেবে চিনে। আমরা চেয়েছিলাম আমাদের সন্তান সমাজে মেয়ে হিসেবে পরিচিত হোক, সংসার করুক। তার ভবিষ্যতের কথা চিন্তা করে পারিবারিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খুলনায় সার্জারির মাধ্যমে ছেলেকে মেয়েতে রূপান্তর

আপডেট সময় : ০৬:৪২:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩