সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

২কেজি সোনাসহ আনসার সদস্য এবং স্কুলের দপ্তরী সহ আটক-৩, নিজেদের দা’র কোপে জখম-২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংবাদদাতা : জীবননগর উপজেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে ২ কেজি সোনাসহ আনসার বাহিনীর সদস্য,স্কুলের দপ্তরীসহ ৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় ডিবির উপর দা দিয়ে হামলার চেষ্টার সময় ধস্তাধস্তিতে দু চোরাকারবারী জখম হয়েছে।
দামুড়হুদা সার্কেলের এ এসপি জাকিয়া সুলতানা জানায়,শুক্রবার তাং-১২/০৫/২০২৩ ইং রাত্র ৮ টার দিকে চুয়াডাঙ্গা ডিবি পুলিশের ওসি ইন্সপেক্টর আঃ আলীমের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের শাহাপুর মোড়ে অবস্থান নেয়।এ সময় সন্দেহ ভাজন দুজনকে দাঁড় করালে তারা দা দিয়ে ডিবি সদস্যদের উপর হামলার চেষ্টা করে।ধস্তাধস্তির সময় দু’চোরাকারবারী দার কোপে আহত হয় ও তাদের কাছে থাকা ১৫৯ ওজনের ৪টি সোনার বার উদ্ধার হয়। আটককৃতরা হলো- রায়পুর ইউনিয়নের ঘুগরাগাছি গ্রামের আঃ কাদেরের ছেলে আনসার বাহিনীর সদস্য মাজাহারুল(৩০),বাড়াদী গ্রামের আঃ আজিজের ছেলে রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরী শাহাবুদ্দীন(৩২) ও ঘুগরাগাছি গ্রামের হাসেম আলীর ছেলে আছির(৪০)।

পুলিশ জানায়, উদ্ধারকৃত সোনার বাজার মূল্য ১ কোটি ৪৩ লাখ ১০ হাজার টাকা।ডিবি পুলিশ আসামিদের আটক করে পুলিশ হেফাজতে প্রেরণ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২কেজি সোনাসহ আনসার সদস্য এবং স্কুলের দপ্তরী সহ আটক-৩, নিজেদের দা’র কোপে জখম-২

আপডেট সময় : ০৬:৫৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩