সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় ঝালকাঠিতে প্রস্তুত ৬২ টি আশ্রয় কেন্দ্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি : ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় জানমালের ক্ষতি কমাতে ঝালকাঠিতে নিয়ন্ত্রণকক্ষ খোলার পাশাপশি প্রাথমিকভাবে ৬২ টি সাইক্লোন শেল্টার প্রস্তুত করেছে ঝালকাঠি জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার বিকেলে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভায় এ তথ্য জানানো হয়। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম জানান, ঘূর্ণিঝড় মোখার কারণে জানমালের ক্ষতি কমাতে ঝালকাঠি জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। সবকটি উপজেলায় কন্ট্রোলরুম খোলা হয়েছে। জেলার উপকূলীয় এলাকার সকল সাইক্লোন শেল্টার ও বিদ্যালয়গুলো প্রস্তুত রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে গঠন করা হয়েছে ৩৮টি মেডিকেল টিম। প্রাথমিকভাবে ১৬০ জন স্বেচ্ছা সেবককে প্রস্তুত রাখা হয়েছে। সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারিদেরে কর্মস্থলে থাকার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া প্রয়োজনীয় নগদ অর্থ, চাল, শুকনো খাবার ও টেউটিন মজুদ রাখা হয়েছে। সভায় পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সিভিল সার্জন এইচ এম জহিরুল ইসলাম, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় ঝালকাঠিতে প্রস্তুত ৬২ টি আশ্রয় কেন্দ্র

আপডেট সময় : ০৫:৩২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩