সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

সীমান্তে মাদকের ব্যাপারে বিজিবি সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থাকে – বিজিবি মহাপরিচালক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার এলাকাজুড়ে সীমান্তে মাদকের ব্যাপারে বিজিবি সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থাকে। মাদকের বিষয়ে কোথাও কোন ছাড় নেই।
তিনি আরও বলেন, বিজিবির সতর্ক অবস্থানের কারণেই সম্প্রতি টেকনাফ সীমান্তে ২১ কেজি ক্রিস্টাল আইস মেথ জব্দ করা হয়েছে। এটা বিজিবি’র বড় প্রাপ্তি বলে আমি মনে করি।
আজ বুধবার দুপুরে বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় ও বাংলাবান্ধা এবং ভারতের ফুলবাড়ি স্থলবন্দর পরিদর্শন শেষে বাংলাবান্ধা জিরো পয়েন্টে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান আরও বলেন, বিভিন্ন সময় মাদকের সাথে মাদক পাচারকারীদেরও গ্রেপ্তার করা হয়। তবে অনেক সময় মাদক ফেলে তারা বন জঙ্গলে পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয় না।
এর আগে তিনি বিএসএফে’র নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী অজয় সিং সহ বিএসএফ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেন। তিনি দুই বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় বিএসএফ’র একটি চৌকস দল বিজিবি মহাপরিচালককে গার্ড অব অনার প্রদান করেন। পরে তিনি বিজিবি’র নীলফামারী ব্যাটালিয়ন এর অধীন মাগুড়মারী বিওপি পরিদর্শন করেন।
বিজিবি মহাপরিচালকের পরিদর্শনকালীন বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা), অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার, ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার এবং পঞ্চগড় ব্যাটালিয়নের অধিনায়কসহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। #

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সীমান্তে মাদকের ব্যাপারে বিজিবি সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থাকে – বিজিবি মহাপরিচালক

আপডেট সময় : ১২:১৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩