সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

বানারীপাড়ায় অসাধু মাছ ব্যবসায়ীকে অর্থদন্ড: নিষিদ্ধ জাল জব্দ করে বিনষ্ট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় জাটকা ও রেণুপোনাসহ দেশীয় মাছ রক্ষায় সন্ধ্যা নদী ও এর শাখা খালে অভিযান অব্যাহত রয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিনের নেতৃত্বে ১০ মে বুধবার দিনভর সন্ধ্যা নদী ও এর শাখা খালে অভিযান চালিয়ে ৮টি নিষিদ্ধ চরঘেরা ও একটি ভেসাল জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা। পরে উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়। ৯ মে মঙ্গলবার সন্ধ্যায় বানারীপাড়া ফেরী ঘাটে অভিযান চালিয়ে বিক্রির প্রস্ততিকালে ২০ কেজি ইলিশের পোনাসহ বন্দর বাজারের অসাধূ মাছ ব্যবসায়ী মো,ফরিদকে আটক করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতিমা আজরিন তন্বী মোবাইল কোর্টে মৎস্য আইনে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। জব্দকৃত মাছ স্থানীয় দুইটি এতিমখানায় বিতরণ করা হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিন উপস্থিত ছিলেন। এর আগে ৮ মে সন্ধ্যা নদী ও এর সংশ্লিষ্ট খালে মোবাইল কোর্ট পরিচালনা করে ২৫টি চরঘেরা ও দুটি চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। যার অনুমানিক মূল্য প্রায় অর্ধলক্ষাধিক টাকা।
এ প্রসঙ্গে অভিযানের নেতৃত্বে থাকা বানারীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। সেই সম্পদ রক্ষা করতে জাটকা নিধন না করে ইলিশকে বেড়ে ওঠার সুযোগ করে দিতে সবার সহযোগিতা প্রয়োজন। জাটকা ও রেণুপোনাসহ দেশীয় মাছ রক্ষায় তার এ অভিয়ান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় অসাধু মাছ ব্যবসায়ীকে অর্থদন্ড: নিষিদ্ধ জাল জব্দ করে বিনষ্ট

আপডেট সময় : ০৯:২২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩