ঘোড়াঘাটে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প রাজস্ব খাতে স্থানান্তরের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান
- আপডেট সময় : ০৫:৫৪:২০ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩ ১২ বার পড়া হয়েছে

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকার ও সকল জনবল রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
১০ মে বুধবার বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ উপজেলা কমিটির সভাপতি ও সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত স্মারক লিপিটি প্রদান করে উপজেলা কমিটি।
এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম প্রকল্পের উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ আঃ মান্নান,উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম আকাশ,মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ উপজেলা কমিটির সভাপতি মোঃ ময়নুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইলাম,মডেল কেয়ারটেকার মোঃ শফিকুল ইসলামশিক্ষক মোঃ জিল্লুর রহমান সহ শিক্ষক/শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।।
স্মারকলিপিতে উল্লেখ করে জানানো হয়,১৯৭৫ সালে ২ শে মার্চ স্বাধীনতার মহা স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলাম প্রচার ও প্রসারের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কুচক্রিমহলের হাতে শাহাদাৎ বরণ করায় ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে পারে নি। পরবর্তীতে ১৯৯৬ সালে দেশরতœ জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি পায় ।
তিনি নিজ উদ্যোগে পরপর ৭ম পর্যায় ৫ বৎসর মেয়াদী ২০২৪ইং সাল পর্যন্ত নিজ উদ্যোগে অত্র প্রকল্পটি অনুমোদন করেন। প্রকল্পটি ১৯৯৩ সাল হতে চালু হয়ে অদ্যবধি সুনামের সাথে প্রতিটি পর্যায়ে পাঠদান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা হযে আসছে।
যা ইতোমধ্যে সকলের প্রশংসা ও জনমনে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সর্ববৃতৎ গুরুত্বপূর্ণ ও জননন্দিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে নিয়োজিত মসজিদের ইমামগণ, শিক্ষিত বেকার, যুব সমাজ এবং শিক্ষিত মহিলাগণ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পাঠদান করে শিক্ষার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
এ প্রকল্পের মাধ্যমে প্রাক-প্রাথমিক শিক্ষা বিস্তার ও কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের সরকারী প্রাথমিক বিদ্যালযে শতভাগ ভর্তি, স্বাক্ষরতার হার বৃদ্ধি, সহিহ্ ভাবে পবিত্র কোরআন শিক্ষা, বাল্য বিবাহ, মাদক, সন্ত্রাস এবং জঙ্গিবাদ প্রতিরোধে সরকার গৃহীত প্রতিটি কর্মসূচী বাস্তবায়নে ও সামাজিক সমস্যাবলী নিরসনে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সরকারের সকল কার্যক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে আসছ্।ে
উক্ত প্রকল্পের সুবিধাভোগী সমাজের অবহেলিত, দরিদ্র ও নিরক্ষর জনগোষ্ঠী এবং কর্মরত মসজিদের ইমাম, শিক্ষক-শিক্ষিকাদের মানবিক দিক বিবেচনা করে সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত জননন্দিত ইসলামিক ফাউন্ডেশনের বৃহৎ এ প্রকল্পটি জাতীয় স্বার্থে রাজস্ব খাতে স্থানান্তর করার জন্য আমরা জোর দাবী জানাচ্ছি।


























