সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

শোকজের জবাব দিতে গিয়ে ভুল স্বীকার করলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

সংবর্ধনার নামে বড় পরিসরে শোডাউন করায় নির্বাচন কমিশনের (ইসি) কাছে দুঃখ প্রকাশ করেছেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের সম্ভাব্য মেয়র প্রার্থী দলের জেষ্ঠ নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। কমিশনের কারণ দর্শানোর (শোকজ) জবাব দিতে বুধবার তিনি স্বশরীরে রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ন কবীরের কার্যালয়ে যান। অভিযোগের লিখিত বক্তব্যর জবাব দেন। ভবিষ্যতে আচরণ বিধি লঙ্ঘন হবে না এমন অঙ্গীকারও করেন। ফয়জুল করীম বেলা সোয়া ১২টায় রিটানিং কর্মকর্তার কক্ষে ঢোকেন, বের হন ১২টা ৩৫ মিনিটে। এ সময় গণমাধ্যম কর্মীদের কক্ষের বাইরে রেখে কথা বলেন তারা।

বের হওয়ার পর ফয়জুল করীম গণমাধ্যম কর্মীদের বলেন, তিনি এখন পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেননি। সেই মোতাবেক তিনি এখন পর্যন্ত প্রার্থী নন। এছাড়া সিটি নির্বাচনের আচরণবিধি সম্পর্কেও পুরোপুরি জানা ছিল না। দলীয় সহকর্মীরা এ বিষয়ে পুরোপুরি অবহিত করতে পারেননি। রিটানিং কর্মকর্তাকে তিনি এসব বিষয়ে লিখিতসহ মৌখিকভাবে অবহিত করেছেন। রিটানিং কর্মকর্তা তার বক্তব্যে সন্তুুষ্ট হয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা হুমায়ন কবীর এ প্রসঙ্গে বলেন, সম্ভাব্য প্রার্থী ফয়জুল করীম স্বশরীরে উপস্থিত হয়ে তার ভুল স্বীকার করেছেন। ভবিষ্যতে আচরণবিধি লঙ্ঘন করবেন না বলে লিখিত অঙ্গীকার দিয়েছেন। ফয়জুলের বক্তব্যে কমিশন সন্তুুষ্ট। তার বিরুদ্ধে অভিযোগের বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে নিয়েছে কমিশন।

উল্লেখ্য, ইসলামী আন্দোলনের সম্ভাব্য প্রার্থী ফয়জুল সোমবার বিকালে সহাস্রাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা করে নগরীতে যান। ঢাকা থেকে সড়কপথে বরিশালে পৌঁছলে নগরের প্রবেশ মুখ গড়িয়ারপাড় মোড় থেকে শোভাযাত্রা করে তাকে আলেকান্দা আমতলা মোড়ে নিয়ে যান দলীয় নেতাকর্মীরা। সেখানে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইসির শোকজ নোটিশ ওইদিন রাতে চাঁদমারী এলাকায় ইসলামী আন্দোলনের কার্যালয়ে পৌছে দেওয়া হয়। ফয়জুলকে বুধবার সকাল সাড়ে ১০টার মধ্যে রিটানিং কর্মকর্তার কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছিল।

একই ধরনের শোভাযাত্রা গত ২০ এপ্রিল করেছিলেন নৌকার সম্ভাব্য প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ। তাকে শোকজ না করায় ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ইসলামী আন্দোনের নেতারা।

এ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ন কবীর সাংবাদিকদের বলেন, তিনি গত ২৪ এপ্রিল বরিশালে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে এখানে কি হয়েছে সেটা তার জানা নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শোকজের জবাব দিতে গিয়ে ভুল স্বীকার করলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

আপডেট সময় : ১০:১৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩