সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

লাশবাহী গাড়ির টোল না দেওয়ায় মৃত ব্যক্তির স্বজনদের মারধর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
চাঁপাইনবাবগঞ্জে সেতুতে লাশবাহী গাড়ির টোল দিতে না চাওয়ায় মৃত ব্যক্তির স্বজনদের মারধরের অভিযোগ উঠেছে। এ সময় টোলপ্লাজায় ভাঙচুর চালিয়েছেন স্বজনরা।

মঙ্গলবার (৯ মে) সন্ধ্যা ৬টার দিকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে ঘটনাটি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের পর দুই টোল আদায়কারীকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- টোল আদায়কারী শফিকুল ইসলাম ও আব্দুস সোবহান।

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর শহরের হুজরাপুর ঠাকুরবাড়ি এলাকার প্রেম লাল চৌধুরী মঙ্গলবার বেলা ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মরদেহ বাসায় নেওয়ার পর বিকেলে শিবগঞ্জ উপজেলার তত্তীপুর শ্মশানঘাটে শেষকৃত্যের জন্য স্বজন ও প্রতিবেশীরা রওনা দেন।

সন্ধ্যা ৬টার দিকে টাকা না দিয়ে টোলপ্লাজা পার হওয়ার চেষ্টা করলে বাধা দেওয়া হয়। টোল আদায়কারী কয়েকজন মৃত ব্যক্তির স্বজনদের রড ও লোহার পাইপ দিয়ে বেধড়ক পেটান। এতে মৃত ব্যক্তির চাচাতো ভাই লালচাঁন চৌধুরী (৫০) আহত হন।

আহত লালচাঁন চৌধুরী বলেন, ‘আমরা শুধুমাত্র অনুরোধ করেছি, টাকা না দেওয়ার। এরপরই বিভিন্ন বাজে ভাষায় গালিগালাজ করেন টোল আদায়কারীরা। প্রতিবাদ করলে তারা সংঘবদ্ধ হয়ে লোহার পাইপ ও রড দিয়ে মারতে থাকে।

এ বিষয়ে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি বলেন, ঘটনার খবর পাওয়া মাত্রই আমি ঘটনাস্থলে ছুটে গেছি। এমন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, মরদেহবাহী একটি গাড়ির টোল আদায়কে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারামারি হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। যান চলাচল স্বাভাবিক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লাশবাহী গাড়ির টোল না দেওয়ায় মৃত ব্যক্তির স্বজনদের মারধর

আপডেট সময় : ০৬:৫১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩