সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

বানারীপাড়ায় ব্লাড ব্যাংকের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩ ২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় মানবতার সেবায় ব্রত অরাজনৈতিক সংগঠন ব্লাড ব্যাংকের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ৯ মে মঙ্গলবার বিকালে বানারীপাড়া ডিগ্রী কলেজ মিলনায়তনে কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে বানারীপাড়া ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা আ.সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বানারীপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আফরোজা বেগম । প্রধান আলোচকের বক্তৃতা করেন কলেজের উপাধ্যক্ষ মোফাজ্জেল হোসেন খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন কলেজের সহকারি অধ্যাপক ও পৌরসভার প্যানেল মেয়র এমাম হোসেন,বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন,জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ। বানারীপাড়া ব্লাড ব্যাংকের সদস্য ফারজানা শহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক কবির হোসেন ও কামরুল হাসান,বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন,সাধারণ সম্পাদক সুজন মোল্লা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বানারীপাড়া ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাইদুল ইসলাম রনিসহ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বরিশালের বিশিষ্ট যাদু শিল্পি মাষ্টার মো. ইসমাইল হোসেন আকর্ষনীয় যাদু প্রদর্শণ ও বানারীপাড়া ব্লাড ব্যাংকের সদস্য ফারজানা শহিদ সঙ্গীত পরিবেশন করে সবাইবে মুগ্ধ করেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় ব্লাড ব্যাংকের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ০৩:৪৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩