সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

ঢাকা ছাড়লেন খালেদা জিয়ার পুত্রবধূ শর্মিলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৫:০২ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

প্রায় দেড় মাস পর ঢাকা ছাড়লেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।

আজ রোববার দুপুর সাড়ে ১২টায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ত্যাগ করেন তিনি। সকাল ৯টায় সিঁথি গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে বের হন বলে জানান বিএনপি চেয়ারপারসনের বাসার নিরাপত্তা কর্মীরা।

গত ২১ মার্চ নিজের অসুস্থ মা ও শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে ঢাকায় আসেন কোকোর স্ত্রী। ঢাকায় এসে তিনি প্রথমে ওঠেন খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজায়। পরদিন যান মাকে দেখতে বনানীর বাসায়। ঈদের কয়েকদিন আগে লন্ডন থেকে সিঁথির দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানও ঢাকায় আসেন। তারাও খালেদা জিয়ার সঙ্গে ঈদ উদযাপন করে আবার ফিরে গেছেন। তবে তিনি প্রথমে মালয়েশিয়া যাবেন সেখান থেকে তিনি লন্ডন যাবেন বলে জানা গেছে।

গত ২৯ এপ্রিল খালেদা জিয়া শারীরিক পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে ভর্তির সময় শাশুড়ির সঙ্গে ছিলেন শর্মিলা। গত ৪ মে ফিরোজায় ফেরার পর সময়েও খালেদা জিয়ার পাশে ছিলেন তিনি।

২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন আরাফাত রহমান কোকো। এর পরের বছর ২০০৮ সালে ১৭ জুলাই উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড যান। পরে সেখান থেকে মালয়েশিয়ায় গিয়ে বসবাস করছিলেন। ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে কুয়ালালামপুরের মালয়েশিয়া জাতীয় মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সেখানেই মৃত্যুবরণ করেন তিনি।

কোকোর মৃত্যুর পর দুই মেয়েকে নিয়ে লন্ডনে বসবাস করতে থাকেন তার স্ত্রী। খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানও সপরিবারে বসবাস করছেন সেখানে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকা ছাড়লেন খালেদা জিয়ার পুত্রবধূ শর্মিলা

আপডেট সময় : ০৫:৫৫:০২ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩