সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

ঝালকাঠি সাবিহা কেমিক্যালসের ম্যানেজিং ডিরেক্টর মো. শামীম আহম্মেদ কারাগারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪২:১৮ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধিঃঝালকাঠি সাবিহা কেমিক্যালসের ম্যানেজিং ডিরেক্টর মো. শামীম আহম্মেদকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। আজ রোববার সকালে ঝালকাঠির দ্রুত বিচার আদালতের ভারপ্রাপ্ত বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান শুনানী শেষে শামীমের জামিনের আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি শামীম আহম্মেদ হাইকোর্টের নির্দেশে ঝালকাঠির চীফ জুডিসিয়িাল ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ শাহরিয়ারের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে। আদালত শুনানী শেষে আদালত আপোষের শর্তে ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতির জিম্মায় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তবর্তীকালিন জামিন মঞ্জুর করেন। গত ২৮ ফেব্রয়ারি বৃহস্পতিবার ধার্য্য তারিখে শামীম আহম্মেদ আদালতে উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন বর্ধিত করার আবেদন করেন। মামলার বাদী আরিফুল হকের জামিন বাতিলের আবেদন করেন। আদালত জামিন বাতিল করে শামীম আহম্মেদের নামে গ্রেফতারী পরওয়ানার আদেশ জারি করেন। এরপর দীর্ঘদিন পলাতক থেকে আজ রোববার আদালতে আইনজীবীদের মাধ্যমে তিনি জামিনের আবেদন করেন। আদালত উভয়পক্ষের আইনজীবীদের দীর্ঘ শুনানি শেষে তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
গত ৫ জানুয়ারি ৭৫ লাখ টাকা মূল্যের প্রাইভেট কার ভাংচুর ও ম্যানেজারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ঝালকাঠি দ্রুত বিচার আদালতে এ মামলাটি দায়ের করেছিলেন শামীম আহম্মেদের ছোট ভাই আরিফুল হক। আদালত আরিফের আবেদন ঝালকাঠি থানার ওসিকে এফআইআর হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন। ইতিমধ্যে ঝালকাঠি থানার এস আই চয়ন হাওলাদার দ্রুত বিচার আইনের মামলায় শামীম আহম্মেদকে দোষী সাব্যস্থ করে আদালতে চার্জশীট দিয়েছেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বনি আমিন বাঁকলাই, শামীম আলমসহ একাধিক সিনিয়র আইনজীবী। অপরদিকে বাদিপক্ষে মামলা পরিচালনা করেন আক্কাস শিকদার, আসম মাহমুদুর রহমান পারভেজসহ একাধিক সিনিয়র আইনজীবী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠি সাবিহা কেমিক্যালসের ম্যানেজিং ডিরেক্টর মো. শামীম আহম্মেদ কারাগারে

আপডেট সময় : ১২:৪২:১৮ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩