সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

নলছিটিতে মিষ্টি খাওয়া নিয়ে সংঘর্ষ আহত-৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৫:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩ ২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে মিষ্টি খাওয়া নিয়ে সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (৫মে) সন্ধায় জেলার নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার সাথে জড়িত সবাই ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ গ্রামের বাসিন্দা।

আহত রাকিব হাওলাদার জানান, শুক্রবার বিকেলে আমাদের ভৈরবাপাশ ইউনিয়ন পরিষদ ভবনের পশ্চিম পাশের সড়কে একটি দোকানে আমার ভাই আ.রহমান কাজ করতেছিল। এসময় আমার খালাতো ভাই মো.রবিউল মৃধা মসজিদ থেকে মিলাদের মিষ্টি নিয়ে আসলে আমার ভাইকে জোর করে খাইয়ে দিতে চাইলে সে মিষ্টি খেতে অপাগরতা প্রকাশ করে। তাতে আমার খালাতো ভাই তাকে বকাবকি করলে একপর্যায়ে তার সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এসব শুনে আমরা ঘটনাস্থলে তাদের নিবৃত্ত করতে ছুটে আসি। এরই মাঝে কোন কারন ছাড়াই আমাদের প্রতিবেশী তোজম্বার আলীর দুই ছেলে মো.সহিদ ও মো. শাহিন লাঠিসোটা নিয়ে আমাদের উপর ঝাপিয়ে পরে। তাদের এলোপাতাড়ি লাঠির আঘাতে আমার বড় ভাই জাহিদ হাওলাদারের মাথা ফেটে যায়। অন্যদের শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে।

আহত জাহিদ হাওলাদারের বাবা জাহাঙ্গির হাওলাদার বলেন, যে মিষ্টি খাওয়াতে এসেছেন তাদের সাথে আমাদের পারিবারিক সমস্যা রয়েছে। তাই সন্দেহ হওয়ায় আমার ছেলে মিষ্টি খায়নি। সেটা নিয়ে দুই খালাতো ভাইয়ের মধ্যে একটু হাতাহাতি হয়েছে। কিন্তু যারা আমাদের মেরেছে তাদের সাথে তো আমাদের কোন ঝামেলা নেই তারা কেন হঠাৎ আমাদের উপর হামলা করলো সেটা বুঝতে পারছি না। আমাদের পক্ষ থেকে এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

এব্যাপারে কথা বলার জন্য মো. রবিউল মৃধার মুঠোফোনে কল দিলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তাকে ক্ষুদে বার্তা পাঠিয়েও কোন মন্তব্য পাওয়া যায়নি।

মো. শাহিন আলী বলেণ,আমরা তাদের মারিনি তারা দুই খালাতো ভাই মারামারি করতেছিল বরং আমরা তাদের দুইজনকে ছাড়িয়ে দিয়েছি। তাদের কারও গায়ে হাতও তুলিনি তাদের অভিযোগ সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান জানান, ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নলছিটিতে মিষ্টি খাওয়া নিয়ে সংঘর্ষ আহত-৩

আপডেট সময় : ০৪:১৫:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩