সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

দুই দিনের ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা ও শুক্রবার সাপ্তাহিক ছুটি উপলক্ষে দুই দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

শনিবার (৬ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।

তিনি বলেন, বৌদ্ধ পূর্ণিমা ও শুক্রবার সাপ্তাহিক ছুটি উপলক্ষে (৪ ও ৫ মে) দুই দিন বন্ধ থাকার পর আজ শনিবার সকাল থেকে হিলি স্থলবন্দরে ভারত- বাংলাদেশের আমদানি রফতানি কার্যক্রম যথারীতি পূর্বের নিয়মে চালু হয়েছে।

বন্দরের হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বলেন, বৌদ্ধ পূর্ণিমা ও শুক্রবার সাপ্তাহিক ছুটি শেষে আজ সকাল থেকে আমদানি রফতানি ও বন্দরের ভিতরের সকল কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে।

অন্যদিকে হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল বলেন, বৌদ্ধ পূর্ণিমা ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে দুই দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুই দিনের ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

আপডেট সময় : ০৪:০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩