সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

নলছিটিতে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মন্নান সিকদারের বিরুদ্ধে বুধবার রাতে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছেন স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা।

বুধবার (৩ মে) রাতে উপজেলার তালতলা বাজারে ওয়ার্ড যুবলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে এ কর্মসূচি পালিত হয়।

স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন তালুকদার জানান,কমিটি গঠনে আমির হোসেন আমু এমপি মহোদয়ের দিকনির্দেশনা সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। তার নির্দেশনা অনুযায়ী কমিটিতে ত্যাগী নেতা-কর্মীরা স্থান পাননি।প্রত্যেকটা ওয়ার্ডে বিএনপির লোকদের যুবলীগের কমিটিতে পদ দেয় এবং যুবলীগের কর্মীদের অবজ্ঞা করেছে।সংগঠনকে দুর্বল করতে তিনি পায়তারা চালাচ্ছে।

এ বিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান সিকদার বলেন, ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন নিয়ে ঝামেলা ছিল। তবে কি কারণে আমার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করলো তা আমি নিজেও জানিনা।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুহাম্মদ আতাউর রহমান বলেন, যুবলীগের কমিটি গঠন নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল।পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নলছিটিতে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

আপডেট সময় : ০৯:৪৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩