সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বরিশালসহ ৫ সিটির কোন প্রার্থীরা শোডাউন করে মনোনয়নপত্র জমা দিলে আইনগত ব্যবস্থা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান।

বরিশালসহ খুলনা, রাজশাহী ও সিলেট- এই চার সিটি করপোরেশন নির্বাচনের আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়পত্র দাখিলের সময়ে কোনো প্রার্থী যাতে শোডাউন বা মিছিল না করে সে বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ডিসি ও এসপিদের চিঠি দিয়ে নির্বাচন কমিশন এ নির্দেশ দিয়েছে। মঙ্গলবার নির্বাচন কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আগামী ১২ জুন খুলনা ও বরিশাল এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে। আগামী ১৬ মে খুলনা ও বরিশাল এবং ২৩ মে রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নির্ধারিত রয়েছে। ওই দিনটি সামনে রেখে ইসি এ চিঠি দিল।
এর আগে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে একই ধরনের চিঠি দিয়েছিল ইসি। তবুও আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খান মিছিল নিয়ে মনোনয়নপত্র জমা দেন। ওই ঘটনায় তার কাছে ব্যাখ্যা চেয়েছে কমিশন। একইসঙ্গে নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মন্ত্রিপরিষদ সচিব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টির মহাসচিবকেও চিঠি দেয় ইসি।
চার সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময়ে কোনো কোনো প্রার্থীর মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা বা শোডাউন করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়ে আচরণ বিধিমালার ১১ ও ১৩ এর বিধান উল্লে­খ করে বলা হয়, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়ে পাঁচজনের বেশি সমর্থক নিয়ে যাওয়া যাবে না। নির্বাচন-পূর্ব সময়ে কোনো প্রকার মিছিল বা শোডাউন করা যাবে না।
এছাড়া কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যানবাহন নিয়ে মিছিল বা শোডাউন করতে পারবে না।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালসহ ৫ সিটির কোন প্রার্থীরা শোডাউন করে মনোনয়নপত্র জমা দিলে আইনগত ব্যবস্থা

আপডেট সময় : ১০:০৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩