সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বিয়ের প্রলোভনে শিক্ষিকাকে ধর্ষণ, অগ্রণী ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩ ৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিয়ের প্রলোভনে এক স্কুলশিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে ব্যাংক কর্মকর্তা এরশাদ আলীকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১ মে) রাতে জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এরশাদ পঞ্চগড়ের বোদা উপজেলার উৎকুরা গ্রামের মনতাজ আলীর ছেলে। তিনি অগ্রণী ব্যাংক পাঁচবিবি শাখায় কর্মরত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, তিন বছর আগে এরশাদ আলীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই শিক্ষিকার পরিচয় হয়। স্ত্রী থাকা সত্ত্বেও এরশাদ ওই শিক্ষিকার কাছে নিজেকে অবিবাহিত বলে পরিচয় দেন। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

একপর্যায়ে তারা বিভিন্ন স্থানে একান্তে সময় কাটাতেন। প্রায় আট মাস ধরে বিয়ের প্রলোভনে ওই শিক্ষিকাকে এরশাদ আলী তার ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করেন। সর্বশেষ গত ১৪ মার্চ রাতে ভাড়া বাসায় নিয়ে আবারও তাকে ধর্ষণ করেন। এরপর বিয়েন কথা বললে নানা টালবাহানা শুরু করেন এরশাদ। এর মধ্যে ওই নারী খোঁজ নিয়ে জানতে পারেন এরশাদের স্ত্রী রয়েছে। পরে এ ঘটনায় ওই নারী মামলা করেন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বিয়ের প্রলোভনে স্কুলশিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে করা মামলায় অগ্রণী ব্যাংকের কর্মকর্তা এরশাদ আলীকে তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিয়ের প্রলোভনে শিক্ষিকাকে ধর্ষণ, অগ্রণী ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

আপডেট সময় : ০৬:১৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩