সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

বিরামপুরে পিএফজি সার গুডাউন শুভ উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১ মে ২০২৩ ৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলা বিএডিসির বিদ্যমান গুদামসমুহের রক্ষণাবেক্ষণ পূনর্বাসন এবং নতুন গুদাম নির্মানের মাধ্যমে সার ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার করণ প্রকল্পের কৃষি মন্ত্রনালয়ের আওতায় ২০২১-২২ অর্থ বছরের দ্বিতীয় পর্যায়ে ১৫কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে ৭হাজার ২শ মে.টন ধারণ ক্ষমতা সম্পন্ন নব-নির্মিত অফিস ভবন ও পিএফজি সার গুদাম উদ্বোধন হয়েছে।
রোববার রাত ৯টার দিকে বিরামপুর পূর্ব জগন্নাথপুর খাদ্য গুদামের পাশে এ সার গুদাম উদ্বোধন করেন ওয়াহিদা আক্তার, সচিব কৃষি মন্ত্রনালয়। এ সময় উপস্থিত ছিলেন বিএডিসির চেয়ারম্যান আব্দুলাহ সাজ্জাদ, (এনডিসি) , কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল বিশ্বাস, বিএডিসির প্রকল্প পরিচালক মুজিবুর রহমান খান, বিএডিসি দিনাজপুর অঞ্চলের যুগ্ম পরিচালক ও কৃষিবিদ শওকত আলী, দিনাজপুর এডিসি জেনারেল আনিছুর রহমান, বিএডিসির নির্বাহী প্রকৌশলী সৈয়দা সাবিয়া জামান, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএডিসির চেয়ারম্যান আব্দুলাহ সাজ্জাদ (এনডিসি), তিনি বলেন, বাংলাদেশের মধ্যে ধারণ ক্ষমতার দিক এ সার গুদামটি দ্বিতীয় । এখানে আগামী এক মাসের মধ্যে ২৫ হাজার মে.টন সার মজুদ করা হবে । এই গুদামটি হওয়ায় আগামীতে এই অঞ্চলে আর সারের ঘাটতি হবেনা।
কৃষি মন্ত্রনালয়ের সচিব ওয়াহিদা আক্তার বলেন, উপজেলা পর্যায়ে কৃষি কর্মকর্তার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে সার পৌঁছে দেওয়া হবে এবং কেউ সার কৃত্রিম সংকট করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিরামপুরে পিএফজি সার গুডাউন শুভ উদ্বোধন

আপডেট সময় : ০৯:২৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১ মে ২০২৩