বাবুগঞ্জে ৩ কেজি ৭৫০ গ্রাম গাঁজা সহ নারী আটক
- আপডেট সময় : ০২:৫৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩ ১৭ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩ কেজি ৭৫০ গ্রাম গাঁজা
সহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল (১মে) সোমবার সকালে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের মধ্য রাকুদিয়া নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হলেন উপজেলার দেহেরগতি ইউনিয়নের মধ্য রাকুদিয়া গ্রামের মোঃ রাজিব সরদারের স্ত্রী মোসাঃ শাহনাজ বেগম(৩২)।
বাবুগঞ্জ থানা সূত্রে জানা যায়, (১মে) সোমবার সকাল ৯ টার দিকে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুবুর রহমানের নির্দেশনায় ও এসআই মোঃ আজাদ হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে
একদল চৌকস পুলিশ উপজেলার দেহেরগতি ইউনিয়নের মধ্য রাকুদিয়া গ্রামের মোঃ রাজিব সরদারের বাড়িতে অভিযান চালিয়ে ৩ কেজি ৭৫০ গ্রাম গাঁজ উদ্ধার করা হয়েছে।
বাবুগঞ্জ থানার এসআই মোঃ আজাদ হোসেন বলেন, মোসাঃ শাহনাজ বেগম দীর্ঘদিন যাবত মাদক বাণিজ্য চালিয়ে আসছেন। এমন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৯ টার দিকে বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের মধ্য রাকুদিয়া গ্রামের আটককৃত শাহনাজ বেগমের
নিজ বাড়িতে অভিযান চালালে ৩কেজি ৭৫০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় এসআই মোঃ আজাদ হোসেন বাদী হয়ে সোমবার সকাল ৯ টা ৪৫ মিনিটে বাবুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আটককৃতকে জেল হাজতে প্রেরণ করেন। মামলা নং ১


























