দিনাজপুর শিক্ষাবোর্ডে এসএসসি ২ লাখ ১ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থী’র অংশগ্রহণ
- আপডেট সময় : ০১:০১:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ ১০ বার পড়া হয়েছে

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: রবিবার (৩০ এপ্রিল-২০২৩) হতে সারা দেশের ন্যায় দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে শুরু হয়েছে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট-এসএসসি পরীক্ষা।
এবারের এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষাবোর্ডে ২ লাখ ১ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। পরীক্ষা শেষ হবে আগামী ২৩ মে।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ তোফাজ্জুর রহমান জানান, ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এই শিক্ষাবোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার ২ হাজার ৭০৩টি স্কুল হতে ২৭৭টি কেন্দ্রের মাধ্যমে ২ লাখ ১ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ছাত্র ১ লাখ ১ হাজার ৫৯৮ জন ও ছাত্রী ৯৯ হাজার ৭৬১ জন। এসব পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৭২ হাজার ৯২৬, অনিয়মিত ২৮ হাজার ২৪৪ জন ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ১৮৯ জন রয়েছে।
বিজ্ঞান বিভাগে মোট ৮৯ হাজার ৯১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৪৯ হাজার ৩৯০ জন ও ছাত্রী ৪০ হাজার ৫২৯ জন। মানবিক বিভাগে ১ লাখ ৮ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫০ হাজার ৩৬৬ জন ও ছাত্রী ৫৮ হাজার ৫২৩ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২ হাজার ৫৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১ হাজার ৮৪২ জন ও ছাত্রী ৭০৯ জন রয়েছে।
জেলাভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা রংপুর জেলায় ৩৭ হাজার ২০৬ জন, গাইবান্ধায় ২৭ হাজার ৩৪৭ জন, নীলফামারীতে ২৩ হাজার ২০৬ জন, কুড়িগ্রামে ২৩ হাজার ৭৪ জন, লালমনিরহাটে ১৬ হাজার ৩৮৯, দিনাজপুরে ৪০ হাজার ৫২৪, ঠাকুরগাঁয়ে ১৯ হাজার ১৯৯ জন এবং পঞ্চগড় জেলায় ১৪ হাজার ৪১৪ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
তিনি আরও জানান, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সকল ব্যবস্থা নেয়া হয়েছে।


























