সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

ছুটি শেষে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩ ৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পবিত্র ঈদ-উল ফিতর ও সাপ্তাহিক ছুটির পর আজ শনিবার সকাল থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।
জানাযায় বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান চতুর্দেশী ব্যবসা-বাণিজ্যের সড়কপথে যোগাযোগের নিকটবর্তী দেশের সর্বউত্তরের জেলার তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দর ও ইমিগ্রেশন। গত ১৯ এপ্রিল সাপ্তাহিক ছুটিসহ পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে বন্দরের আমদানি-রপ্তানীকারক গ্রুপ, সিএন্ডএফ এজেন্ট ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের যৌথ আলোচনা সভার সিদ্ধান্তে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম ১০ দিন বন্ধ ছিল। তবে ইমিগ্রেশনের যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। উক্ত ছুটি শেষ হওয়ায় আজ থেকে বিভিন্ন দেশের পণ্যবাহি ট্রাক মালামাল নিয়ে স্থলবন্দর ইয়ার্ডে প্রবেশ করছে।
বাংলাবান্ধা আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন জানান, পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ছুটি শেষে আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন সকল প্রকার আমদানি-রপ্তানী কার্যক্রম চালু করেছে।
বাংলাবান্ধা ইমিগ্রেশন অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে স্থলবন্দরে আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাবান্ধা ইমিগ্রেশনে যাত্রীপারাপার স্বাভাবিক ছিল। ১০দিন ছুটির পর পুনরায় এ বন্দর দিয়ে আমদানী-রপ্তানী কার্যক্রম চল হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছুটি শেষে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু

আপডেট সময় : ০৩:৩১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩