সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বরিশালে নির্বাচনী প্রচারণা সামগ্রী সরাতে ইসির নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশালসহ পাঁচ সিটি করপোরেশনের নির্বাচনী এলাকা থেকে সব ধরনের প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান এ সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠিয়েছেন।

বুধবার (২৬ এপ্রিল) ইসির জনসংযোগ শাখা থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২৫শে মে গাজীপুর সিটি করপোরেশন, আগামী ১২ জুন খুলনা ও বরিশাল সিটি করপোরেশন এবং ২১ শে জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এই অবস্থায় সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প থাকলে সেগুলো অপসারণ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

এ লক্ষ্যে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণা সামগ্রী থাকলে তা মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ রাত ১২টার আগে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে নিজ খরচে অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিটি করপোরেশনসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা প্রদান প্রয়োজন।

জানা গেছে, ইসির নির্দেশনায় নির্ধারিত সময়ে সিটি করপোরেশন এলাকায় প্রচারণা সামগ্রীসমূহ অপসারণ সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নে সিটি করপোরেশনসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে নির্দেশ প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, গাজীপুর সিটি ভোটে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামীকাল ২৭ এপ্রিল। আর বাছাই হবে ৩০ এপ্রিল। এ সিটিতে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৮ মে ও ভোট ২৫ মে।

অন্যদিকে, খুলনা ও বরিশাল সিটিতে ভোটের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ মে, বাছাই ১৮ মে, প্রত্যাহারের শেষ সময় ২৫ মে ও ভোট ১২ জুন।

এছাড়ও, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৩ মে। এই দুই সিটিতে মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১ জুন। নির্বাচন হবে ২১ জুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে নির্বাচনী প্রচারণা সামগ্রী সরাতে ইসির নির্দেশ

আপডেট সময় : ০৯:৪৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩