সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে নানা বাড়িতে বেড়াতে এসে দুই শিশুর মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:২৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ ১১২ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি সদরের নবগ্রাম ইউনিয়নে মঙ্গলবার দুপুর ২টা৩০ মিনিটের সময় দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।নিহত শিশুরা আপন দুই বোন।নবগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রামের কামাল হাওলাদারের দুই মেয়ে সোনালী( ৮) রুপালি (৬)
স্বজনরা জানান দুপুরে ১২টায় দুই বোন গোসল করতে নেমে পার্শ্ববর্তী খালে ডুবে যায় । অনেক খোঁজাখুঁজির পর দুপুর আড়াইটার দিকে দুই শিশুর মৃত্যু দেহ উদ্ধার করা হয় । দুই শিশুর মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে।

























