সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বরিশালে দুই কাজির মারামারিতে বিয়ে পণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশালে-দুই-কাজির-মারামারিতে-বিয়ে-পণ্ডবরিশালে মসজিদে দুই কাজির মারামারিতে বিয়ে পণ্ড। ছবি: সংগৃহীত

বাকেরগঞ্জ থানার ওসি এসএম মাকসুদুর রহমান বলেন, ‘সংঘর্ষের ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’

বরিশালের বাকেরগঞ্জে দুই কাজির মারামারিতে একটি বিয়ে পণ্ড হয়ে গেছে।

উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রহমগঞ্জ শাহী জামে মসজিদে সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এই মারামারির ঘটনা ঘটে।

মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া তিন মিনিটের ভিডিওতে দেখা যায়, একই ইউনিয়নের কাজি আবু হানিফা তার দলবল নিয়ে কাজি আবুল বাসার ও তার সহযোগী হারুন সর্দারের ওপর হামলা চালান। এ সময় তাকে কিল-ঘুষি মারতে দেখা যায়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার রহমগঞ্জ শাহী মসজিদে আসরের নামাজের শেষে কাজি আবুল বাসার সেখানে মেয়ে পক্ষের দাওয়াতে একটি বিয়ে রেজিস্ট্রারের কার্যক্রম শুরু করেন। ওই সময় আবু হানিফা ও তার ছেলে হাবিবুল্লাহ গিয়ে আবুল বাসার ওপরের হামলা চালান। উভয়ের মধ্যে মারামারি হয়।

আবু হানিফা কাঁঠালীয় দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সুপার ও বিয়ে রেজিস্ট্রারের কাজ করেন।

কাজি আবুল বাসার বলেন, রহমগঞ্জ শাহী জামে মসজিদে বিয়ে রেজিস্ট্রারের কাজ চলাকালে মসজিদের ভেতরেই আবু হানিফা ও তার ছেলে হাবিবুল্লাহ আমার সহযোগী ও আমার ওপর হামলা চালান।

কাজি আবু হানিফা বলেন, ‘মেয়ে পক্ষ আমাকে বিয়ে রেজিস্ট্রারের দাওয়াত দিয়েছে। অবৈধভাবে আবুল বাসার বিয়ে রেজিস্ট্রারের কাজ শুরু করেন। আমি জানতে চাইলে তার সন্ত্রাসী বাহিনী আমার হাতের ব্যাগ নিয়ে রেজিস্ট্রার বই ছিঁড়ে ফেলেন ওই সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।’

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান বলেন, ‘সংঘর্ষের ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে দুই কাজির মারামারিতে বিয়ে পণ্ড

আপডেট সময় : ০৫:৩১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩