সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

ঘোড়াঘাটে বোরো বাম্পার ফলনের সম্ভাবনা, পুরাতন জাতের ধানের শীষ র্ব দুশ্চিন্তায় কৃষক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ ৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন এলাকার ফসলের মাঠে সোনালি ধানের সমারোহ। রোদ আর বাতাসে ফসলের মাঠে মাঠে দোল খাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন। মাঠ গুলোতে ধান সবুজ বর্ণ থেকে হলুদ বর্ণ ধারণ করছে। আর মাত্র কয়েক দিনের মধ্যেই কৃষক তাদের ধান কেটে ফসল ঘরে তুলবে। তবে যারা আগাম ধান রোপন করেছে, তারা ইতিমধ্যেই ধান কেটে ঘরে তোলা শুরু করেছে।

শুরুর দিকে আবহাওয়া অনূকুলে থাকায় এ বছর কৃষকরা বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন। তবে সপ্তাহ খানেক আগে তীব্র তাপদাহে কিছু কিছু ফসলের মাঠে ধানের শীষ সাদাবর্ণ ধারণ করে ধান নষ্ট হয়ে যাবার অভিযোগ করেছেন দু’একজন কৃষক। তবে কৃষি বিভাগ বলছে আবহাওয়া জনিত কোন সমস্যা নয় পুরাতন জাতের বিভিন্ন ধানে এ ধরণের সমস্যা দেখা দিচ্ছে। তারা কৃষকদেরকে পুরাতন জাত, বিশেষ করে ২৮ জাতের ধান চাষে নিরুৎসাহিত করছে।

উপজেলা কৃষি কার্যালয়ের তথ্য বলছে, চলতি মৌসুমে ঘোড়াঘাট উপজেলায় বোরো ধানের চাষ হয়েছে ৯ হাজার ১০০ হেক্টর জমিতে। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ হাজার মেট্রিক টন। এই উপজেলায় নতুন জাতের ব্রি-৮৯, ব্রি-৯২, উফসি-২৯ জাতের ধান বেশি চাষ হচ্ছে। এ ছাড়াও ব্রি-২৮ ও ২৯ জাতের ধান অনেক কৃষক চাষ করেছে।

মৌসুমের শুরুতে কৃষি বিভাগ সরকারী প্রণোদনার আওতায় ১ হাজার ৫০০ বিঘা জমিতে আউশ ধানের বীজ বিতরণ করেছে। পাশাপাশি এ সব ধান চাষের জন্য কৃষকদেরকে বিনামূল্যে সার ও কীটনাশক বিতরণ করেছে তারা।

উপজেলার নন্দনপুর গ্রামের কৃষক হারুনুর রশিদ বলেন, ‘আমার জমিতে ধান পাক ধরেছে। কয়েক দিন পরেই ধান কাটতে পারবো। এ বার ফসলের বাম্পার ফলন হবে বলে আশা করছি।’

মোনাজ্জল হোসেন নামের আরেক কৃষক বলেন, ‘আমি ২ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছি। অন্যান্য বছরের তুলনায় এবার আমার জমিতে ভালো ফলন হয়েছে। তবে দাম ভালো পেলে লাভবান হবো।’

পৌর এলাকার বোরো চাষী লিটন মিয়া বলেন, ‘আমি ৪০ শতক জমিতে ২৮ জাতের ধান চাষ করেছি। হঠাৎ গত দুদিন আগে গিয়ে দেখি পুরো জমির সব ধানের শীষ সাদা হয়ে গেছে। পুরো লোকসানে পড়ে গেলাম।’

ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছর লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। বড় ধরনের ঝড়, বৃষ্টি অথবা শিলাবৃষ্টি না হলে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। আগামী ৩০ থেকে ৪০ দিনের ভিতর কৃষক ধান ঘরে তুলতে পারবে। আমরা সব সময় কৃষকদেরকে সার্বিক পরামর্শ ও সহযোগীতা প্রদান করে যাচ্ছি।’

ধানের শীষ সাদাবর্ণ ধারণ করছে, এমন প্রশ্নে এই কর্মকর্তা বলেন, ‘পুরাতন জাতের ধান গুলোতে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। তার মধ্যে সাদাবর্ণ ধারণ করা অন্যতম। আমরা কৃষকদেরকে নতুন নতুন জাতের ধান চাষে উৎসাহিত করছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে বোরো বাম্পার ফলনের সম্ভাবনা, পুরাতন জাতের ধানের শীষ র্ব দুশ্চিন্তায় কৃষক

আপডেট সময় : ১২:০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩