সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন

ইমামকে মুসল্লিদের মোটরসাইকেল উপহার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ ৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

কুষ্টিয়া দৌলতপুরে মসজিদের ইমামকে মোটরসাইকেল অফার দিয়েছে মুসল্লিরা। পবিত্র রমজান মাসে তারাবির নামাজ সুন্দরভাবে সম্পন্ন করায় মসজিদ কর্তৃপক্ষ ও এলাকাবাসী ইমামের হাতে মোটরসাইকেলের চাবি তুলে দেন।

স্থানীয়রা জানান, উপজেলার তারাগুনিয়া পল্লী বিদ্যুৎ পাড়া জামে মসজিদের ইমাম মোহাম্মদ সিদ্দিকুর রহমান দীর্ঘদিন ধরে বাইসাইকেলে করে মসজিদে যাতায়াত করে আসছিলেন। সাইকেলে করে যাতায়াতের কারণে ইমামের অসুবিধা হচ্ছিল। গত রমজানে সুষ্ঠুভাবে তারাবির নামাজ সম্পন্ন করায় মসজিদ কর্তৃপক্ষ ও এলাকাবাসী ইমামকে উপহার হিসাবে মোটরসাইকেলের উপহার দেওয়ার সিদ্ধান্ত নেয়। রোববার এলাকার সবার উপস্থিতিতে ইমামের হাতে নতুন মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়।

মসজিদের ইমাম সিদ্দিকুর রহমান বলেন, ‘হাদিয়া হিসেবে মোটরসাইকেল পাওয়া খুব ও সম্মানের ব্যাপার। এজন্য মসজিদ কর্তৃপক্ষ ও এলাকাবাসীকে ধন্যবাদ জানাই।’

পল্লী বিদ্যুৎ পাড়া জামে মসজিদের প্রধান পৃষ্ঠপোষক ও সমন্বয়কারী জাহিদুল ইসলাম বলেন, ‘বাইসাইকেলে মসজিদে নামাজ পড়াতে আসা যাওয়ায় ইমাম সাহেবের খুব কষ্ট হচ্ছিল। মুসল্লিরা খুশি হয়ে হাদিয়া হিসেবে মোটরসাইকেল উপহার দিয়েছে, সেটি ইমাম সাহেবের হাতে তুলে দেওয়া হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইমামকে মুসল্লিদের মোটরসাইকেল উপহার

আপডেট সময় : ০৫:৫৪:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩