সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন

পদ্মা সেতুতে নিয়মভঙ্গ, ২৩ মোটরসাইকেল আরোহীকে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩ ৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
পদ্মা সেতুতে নিয়মভঙ্গ ও বিশৃঙ্খলা করায় ২৩ মোটরসাইকেল আরোহীকে ৭১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৩ এপ্রিল) দিনভর অভিযানে সেতুর বিভিন্ন স্থান থেকে তাদের আটকের পর জরিমানা করে ট্রাফিক পুলিশ।

মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) বজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দণ্ডিতদের বেশিরভাগই অহেতুক ঘোরাঘুরি করার জন্য সেতুতে এসেছিলেন।

পুলিশ জানায়, সেতুতে কোনোভাবেই না দাঁড়ানো কিংবা ছবি তোলা এবং নির্ধারিত লেন ক্রস না করাসহ বেশকিছু নির্দেশনা ছিলো। রোববার ঈদের দ্বিতীয় দিন প্রচুর সংখ্যক মোটরসাইকেল আরোহী সেতু দিয়ে পারা হন। ৯৫ শতাংশ মোটরসাইকেল আরোহী নিয়ম মানলেও অনেকে শৃঙ্খলা বঝায় রাখছিলেন না। এসব বিষয় তদারকিতে সকাল থেকে অভিযান চলছিল। এসময় নিয়ম না মেনে সেতুর বিভিন্ন স্থানে মোটরসাইকেল থামিয়ে ছবি তোলা, নির্ধারিত লেন ক্রস করে অন্য লেনে চলা, ওভারটেকিংয়ের চিত্র দেখা যায়। এসব অপরাধে তাদের আটক করে জরিমানা করা হয়।

ঈদুল ফিতর উপলক্ষে ১৮ এপ্রিল অনুষ্ঠিত একনেক সভায় পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে গতি সর্বোচ্চ ৬০ কিলোমিটার, সেতুর ওপর গাড়ি থামিয়ে ছবি তোলা, কোনো অবস্থাতেই লেন পরিবর্তন না করাসহ বেশকিছু শর্ত জুড়ে দেওয়া হয়। ২০ এপ্রিল থেকে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকল চলাচল শুরু হয়। তবে শর্ত মানছেন না অনেকেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পদ্মা সেতুতে নিয়মভঙ্গ, ২৩ মোটরসাইকেল আরোহীকে জরিমানা

আপডেট সময় : ০২:০৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩