সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

দামুড়হুদা কাদিপুরে ভ্যানচালক গাঁজা বিক্রেতা কিতাব হত্যা মামলার মূল রহস্য উদঘাটন। গ্রেফতার-০৩জন, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান-০২জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩ ৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

দামুড়হুদা থানাধীন কাদিপুর গোরস্থানপাড়া গ্রামস্থ কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী জনৈক ইসাহাক মন্ডল এর আবাদী জমির উপর দামুড়হুদা থানা পুলিশ গত ১৯.০৪.২৩ খ্রিঃ তারিখ সকাল ০৬:০০ ঘটিকার সময় অজ্ঞাতনামা লাশের সংবাদ পান। দ্রুততম সময়ে ঘটনাস্থলে দামুড়হুদা থানা পুলিশ উপস্থিত হয়ে ভিকটিম কিতাব আলী এর স্ত্রী ও স্থানীয় ব্যক্তিবর্গের সনাক্তমতে উক্ত লাশটি কিতাব আলী, পিতা- আবুল হোসেন, সাং-কাদিপুর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা বলে জানা যায়। ধারণা করা হয় গত ১৮.০৪.২৩ খ্রিঃ তারিখ সন্ধ্যা ০৭:৩০ ঘটিকা হতে ১৯.০৪.২৩ খ্রিঃ সকাল ০৬:০০ ঘটিকার মধ্যে যেকোন সময় অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা বেধড়ক কুপিয়ে হত্যা করে লাশ ফেলে যায়। এ সংক্রান্তে দামুড়হুদা থানার মামলা নং-১০ তারিখ-২০.০৪.২৩ ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়।

চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুন এর নির্দেশে হত্যা মামলার মূলরহস্য উদঘাটনের জন্য ডিবি ও থানা পুলিশের একাধিক টিম তাৎক্ষণিকভাবে মাঠে নেমে পড়ে। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে মামলা রুজুর ১২ ঘন্টার মধ্যে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে গত ২০.০৪.২৩ খ্রিঃ ঘটনার সাথে সরাসরি জড়িত ০৩জন আসামীকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা হত্যার সাথে জড়িত বলে স্বীকার করেন। আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম এবং গ্রেফতারকৃত আসামীরা পরস্পর পরিচিত। তারা ঘটনার দিন ১৮.০৪.২৩ খ্রিঃ তারিখ রাত অনুমান ১০:০০ ঘটিকার সময় একত্রে গাঁজা সেবনের সময় নিজেদের মধ্যে টাকা পয়সা দেনা পাওনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে ভিকটিম কিতাব আলীর কাছে থাকা ধারালো হাসুয়া দিয়ে আসামী সাইফুল ইসলাম ও জাহাঙ্গীর বেধড়ক কুপিয়ে জখম করে হত্যা নিশ্চিত করে। ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী জাহাঙ্গীর ও হাফিজুর রহমান বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
গ্রেফতারকৃত আসামীদের নাম ঠিকানাঃ
১। মোঃ জাহাঙ্গীর(৩৮), পিতা-মোঃ শাহাবুদ্দিন@শাবু
২। মোঃ সাইফুল ইসলাম(৪৪), পিতা-মোঃ রমজান আলী, উভয় সাং-কাদিপুর(স্কুলপাড়া)
৩। মোঃ হাফিজুর(২০), পিতা-মোঃ মিলন হোসেন, সাং-লোকনাথপুর(মাঝেরপাড়া), সর্ব থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা।
ধন্যবাদ
পুলিশ সুপার, চুয়াডাঙ্গা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দামুড়হুদা কাদিপুরে ভ্যানচালক গাঁজা বিক্রেতা কিতাব হত্যা মামলার মূল রহস্য উদঘাটন। গ্রেফতার-০৩জন, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান-০২জন

আপডেট সময় : ০৬:৩৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩