সংবাদ শিরোনাম ::
দেহেরগতি ইউনিয়নে ঈদ উপহারের চাল পেল ১৭২৪ টি পরিবার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:০৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ ৫১ বার পড়া হয়েছে
বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ১৭২৪ টি গরিব ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে এই ঈদ উপহার চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দেহেরগতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মশিউর রহমান । এসময় ট্যাগ অফিসারসহ সকল ওয়ার্ডের ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।
দেহেরগতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বলেন, প্রতিবছরের ন্যায় এবারও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইউনিয়নের ১৭২৪ টি পরিবারের মাঝে চাল বিতরণ করা হচ্ছে।


























