সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন

২ হাজার টাকার পাঞ্জাবি বিক্রি হচ্ছিল ১৩ হাজারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ ৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

২ হাজার টাকা দামের পাঞ্জাবি ১২ থেকে ১৩ হাজার টাকায় বিক্রির প্রমাণ পাওয়ায় রাজস্থান ব্র্যান্ডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার নগরের প্রর্বতক মোড়ে থাকা রাজস্থানের শো-রুম ম্যানেজারকে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

তিনি জানান, ঈদে চট্টগ্রামে কয়েক লাখ পাঞ্জাবির চাহিদা রয়েছে। এর মধ্যে ইন্ডিয়ান পাঞ্জাবির চাহিদা সবসময়ই বেশি। ব্যাপক এই চাহিদাকে পুঁজি করে বাড়তি টাকা হাতিয়ে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত চট্টগ্রামের রাজস্থান নামক ব্র্যান্ড। তরুণদের বেশিরভাগই নাকি এখান থেকে পাঞ্জাবি কেনেন। অতিরিক্ত চাহিদার সুযোগ কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটি বাড়তি টাকা আদায় করছে। অফিযোগ পেয়ে সেখানে অভিযান চালানো হয়।

তিনি আরও বলেন, কেনা দামের চেয়ে অনেকগুণ বেশি দামে পাঞ্জাবি বিক্রির প্রমাণ পাওয়ায় রাজস্থানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

প্রতীক দত্ত বলেন, অভিযানে প্রতিষ্ঠানটিতে ভারতীয় বেশকিছু পাঞ্জাবি দেখা যায়। তবে সেগুলোর কোনটিই রাজস্থান আমদানি করেনি। আমদানি সংক্রান্ত কোনো কাগজপত্রও দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। যমুনা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এসব পণ্য আমদানি করা হয়েছে বলে আমাদের জানায় তারা। কিন্তু যমুনা ট্রেডার্সের কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায়, সব ভ্যাট-ট্যাক্স পরিশোধ করার পর পাঞ্জাবির মূল্য দাঁড়ায় দুই হাজার টাকার কাছাকাছি। সেই পাঞ্জাবি রাজস্থানের আউটলেটে বিক্রি হচ্ছে ৭ কিংবা ৮ হাজার টাকা। এমনকি কোনটা বিক্রি হচ্ছে ১২ থেকে ১৩ হাজার টাকা পর্যন্ত। বিষয়টি খুবই উদ্বেগের। নগরীতে রাজস্থানের ১৭টি আউটলেট রয়েছে বলেও জানান তিনি।

আরেক অভিযানে দেশি পাঞ্জাবিতে ‘মেইড ইন ইন্ডিয়া’ লিখে বিক্রি করার দায়ে নগরীর প্রবর্তক মোড়ের আফমি প্লাজার সারতাজ নামের একটি দোকান মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২ হাজার টাকার পাঞ্জাবি বিক্রি হচ্ছিল ১৩ হাজারে

আপডেট সময় : ০৬:১৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩